Wednesday, June 24, 2026

চিনকে হারিয়ে রাষ্ট্রসঙ্ঘের গুরুত্বপূর্ণ কমিটিতে জায়গা ভারতের, টুইট জয়শঙ্করের

Date:

Share post:

চিনকে(China) হারিয়ে রাষ্ট্রসঙ্ঘে(United nation) গুরুত্বপূর্ণ কমিটিতে জায়গা পেল ভারত। রাষ্ট্রসঙ্ঘের সদস্য দেশগুলির বিপুল ভোট পেয়ে শীর্ষ স্ট্যাটিসটিক্যাল কমিটিতে(statistical committee) নির্বাচিত হলো ভারত। চার বছরের জন্য রাষ্ট্রসঙ্ঘের এই কমিটিতে থাকবে দেশ। এই তথ্য প্রকাশ্যে আসার পর টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী এস জয়শঙ্কর(S Jaishankar)।

এশিয়া ও প্যাসিফিক অঞ্চল থেকে মোট দুসি দেশ থেকে দেশকে স্ট্যাটিসটিক্যাল কমিটিতে জায়গা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাষ্ট্রসংঘ। সেই মতো এদিন শুরু হয়নি নির্বাচন। যেখানে ৫৩ টি ভোটের মধ্যে 46 টি ভোট যায় ভারতের ঝুলিতে। এবং প্রথম দেশ হিসেবে নির্বাচিত হয় ভারত। দ্বিতীয় স্থান দখলের জন্য নির্বাচনী লড়াইকে রয়েছে চিন ও দক্ষিণ কোরিয়া। এদের মধ্যে কার কপালে শিকে ছেড়ে সেটাই এখন দেখার। ভারত ছাড়াও এই কমিটিতে রয়েছে আর্জেন্টিনা, সিয়েরা লিওন, স্লোভেনিয়া, ইউক্রেন, তানজানিয়া ও আমেরিকা। উল্লেখ্য, স্ট্যাটিস্টিকাল কমিটির কাজ হল সদস্য দেশগুলি থেকে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা। সেই তথ্যের ভিত্তিতে নানা পরিসংখ্যান প্রকাশ করে রাষ্ট্রসংঘ। আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রসংঘ কি কি পদক্ষেপ গ্রহণ করবে তাপ নির্ভর করে এই তথ্যের উপর। সেখানে ভারতের জায়গা পাওয়া নিশ্চিতভাবেই অত্যন্ত বড় একটি বিষয়।

এদিকে রাষ্ট্রসঙ্ঘের নির্বাচনে ভারতের জয়ের বিষয়টি প্রকাশ্যে আসার পরেই টুইট করে শুভেচ্ছা জানান বিদেশমন্ত্রী। জয়শংকর বলেন, “রাষ্ট্রসংঘের সর্বোচ্চ স্ট্যাটিসটিক্যাল কমিটিতে নির্বাচিত হয়েছে ভারত। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে চার বছরের জন্য ভারত এই কমিটিতে কাজ করবে। রাষ্ট্রসংঘে কর্মরত ভারতের টিমকে অভিনন্দন জানাই। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এই নির্বাচনে জয় পেয়েছে ভারত।”

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...