Thursday, June 4, 2026

ইডেনে কেকেআর নামার আগে বিশেষ বার্তা লিটন দাসের

Date:

Share post:

আজ ইডেনে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের লক্ষ‍্যে নামছে কেকেআর। সোমবার দলের সঙ্গে যোগ দিয়েছেন লিটন দাস। আজ হায়দরাবাদের বিরুদ্ধে তিনি খেলবেন কিনা তা নিয়ে কিছু বলেননি নাইট কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। তবে তার আগে বিশেষ বার্তা বাংলাদেশের তারকা ক্রিকেটারের। বাংলার নববর্ষের একদিন আগেই চৈত্র সংক্রান্তিতে নববর্ষের শুভেচ্ছা জানালেন লিটন।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় লিটন লিখেছেন, “আশা করছি অতীতের সব গ্লানি মুছে যাবে। বাংলার নতুন বছর সবার জীবনে নতুন দিগন্ত খুলে দেবে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।”

আজ ইডেনে লিটন নামবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। লিটনের খেলার সুযোগ পাওয়া নির্ভর করবে নাইট রাইডার্স কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সিদ্ধান্তের উপর। তিনি প্রথম একাদশে আফগানিস্তানের গুরবাজের জায়গায় লিটনকে আনেন কিনা সে নিয়ে রয়েছে প্রশ্ন। কারণ প্রথমত, প্রথম তিন ম্যাচে নজর কেড়েছেন গুরবাজ। আর দ্বিতীয়ত,দলের উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবেন না কেকেআরের কোচ।

আরও পড়ুন:আজ ঘরের মাঠে নামছে কলকাতা, প্রতিপক্ষ হায়দরাবাদ, জয়ের হ‍্যাটট্রিক লক্ষ‍্য নাইটদের

 

Related articles

কেরালমে ঢুকছে বর্ষা, বাংলায় কতদিনের অপেক্ষা জানালো আবহাওয়া দফতর

পূর্বাভাস মিলিয়ে দিয়ে অবশেষে ভারতে প্রাক বর্ষার বৃষ্টির প্রবেশ। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বৃহস্পতিবারই প্রবেশ করেছে কেরালমে (Keralam)। তার...

মেসি কাণ্ডে গ্রেফতারির আশঙ্কা, হাজিরা এড়িয়ে সময় চাইলেন অরূপ

মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর দক্ষিণ থানায় তাঁকে তলব করা হয়েছিল...

‘নতুন করে NEET দেওয়ার সাহস নেই.’, ফের আত্মঘাতী ছাত্রী, কেন্দ্রকে নিশানা রাহুলের

নিট(NEET) প্রশ্নফাঁস কাণ্ডে এবার মধ্যপ্রদেশের নবগঠিত জেলা মৌগঞ্জের বাসিন্দা এক ছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। জানা গিয়েছে মৃত...

বিহারের হাসপাতালে বিধ্বংসী আগুন, মৃত ৪

দিল্লির বেআইনি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিহারের এক বেসরকারি(Bihar Hospital)  হাসপাতালে ভয়াবহ আগুন। বৃহস্পতিবার...