Thursday, June 4, 2026

আজ ঘরের মাঠে নামছে কলকাতা, প্রতিপক্ষ হায়দরাবাদ, জয়ের হ‍্যাটট্রিক লক্ষ‍্য নাইটদের

Date:

Share post:

আজ আইপিএল-এর পরবর্তী ম‍্যাচে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। শেষ ম‍্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দুরন্ত জয় পায় নীতীশ রানার দল। শুক্রবার সেই ধারা বজায় রাখতে মরিয়া নাইট ব্রিগেড।

তিন ম্যাচে দুটি হার। একটি জয়। হায়দরাবাদের কাছে কেকেআর ম্যাচ তাই খুব গুরুত্বপূর্ণ। অন্তত দৌড়ে টিকে থাকার জন্য। শুরুটা খারাপ হলেও ধীরে ধীরে ম‍্যাচে ফিরছে হায়দরাবাদ। বিদেশিরা যোগ দেওয়ায় শক্তিশালী হয়েছে দল। সেই সঙ্গে ভুবনেশ্বর কুমারের মতো অভিজ্ঞ এবং উমরান মালিকের এক্সপ্রেস গতি হায়দরাবাদের বড় ভরসা। পেসারদের দিয়ে নাইটদের কাবু করার পরিকল্পনা করবে বলেই মনে করছে ক্রিকেট মহল।

অপরদিকে জয়ের হ‍্যাটট্রিকের লক্ষ‍্যে নামছে কেকেআর। শেষ ম‍্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলে দলকে জয় এনে দেন রিঙ্কু সিং। এই ম‍্যাচেও নিজেদের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া কলকাতা। দলের সঙ্গে যোগ দিয়েছে লিটন দাস। তবে তাকে এই ম‍্যাচে খেলানো হবে কিনা সেই নিয়ে এখনও সংকেত দেননি নাইট কোচ চন্দ্রকান্ত পণ্ডিত।

এদিকে হায়দরাবাদ শিবিরে রিঙ্কু আতঙ্ক। তবে রিঙ্কু নয়, শার্দুল ঠাকুরের ইনিংসও ভাবাচ্ছে সানরাইজার্স অধিনায়ক মার্করামকে। হায়দরাবাদ অধিনায়ক বলেন,”যে কোনওদিন এরা আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হতে পারে। রিঙ্কু অসাধারণ। তবে আমাদের অনেক পরিকল্পনা আছে। আমাদের দলে ভাল ডেথ বোলার আছে। আশা করি এই ম্যাচে সব পরিকল্পনা কাজে লাগাতে পারব।” আইপিএল ক্রিকেটের ধারণাই কিছুটা বদলে দিয়েছেন উত্তরপ্রদেশের ব্যাটার। এর আগে শেষ ওভারে ৩৩ রান করেও জিতেছে কোনও দল। কিন্তু রিঙ্কুর ব্যাটে অমন পাঁচ ছক্কা দেখার পর বোলাররা কিঞ্চিৎ নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছেন।

সানরাইজার্সের চাপ অবশ্য তিন কেকেআর স্পিনারকে নিয়েও। নারিন-বরুণের সঙ্গে এখন যুক্ত হয়েছেন সুয়াস শর্মা। মার্করাম বলেনন, এই তিন স্পিনার যে এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভুমিকা নিতে পারে সেটা জানেন। সুতরাং এঁদের প্রত্যেকের জন্য আলাদা পরিকল্পনা থাকবে।

আরও পড়ুন:আজ সুপার কাপের দ্বিতীয় ম‍্যাচে নামছে মোহনবাগান, প্রতিপক্ষ জামশেদপুর

 

 

Related articles

জাতীয় চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান, প্রয়াত পহলাজ নিহালানি

হিন্দি চলচ্চিত্র জগতের পরিচিত মুখ, প্রযোজক ও সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান পহলাজ নিহালানির (Producer and former Censor Board...

অনুমতির থেকে বেশি ঘর ব্যবহার! দিল্লির অগ্নিকাণ্ডে গ্রেফতার মালিক

দিল্লি অগ্নিকাণ্ডে (Delhi Fire Incident 21 Death) গ্রেফতার হোটেলের মালিক! বুধবার মালব্যনগরের এক অভিজাত হোটেলে আগুন লেগে ২১...

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা শ্রেয়া পাণ্ডে-ঘনিষ্ঠ কল্যাণ শুক্লার

সোনা পাপ্পুর মামলায় এবার ইডি দফতরে হাজিরা দিলেন মানিকতলা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী শ্রেয়া পাণ্ডের (Shreya Pandey) ঘনিষ্ঠ...

বিধাননগর পুরসভার মেয়র পদে ইস্তফা কৃষ্ণার! কারণ ব্যক্তিগত

ব্যক্তিগত কারণ দেখিয়ে বিধাননগর পুরসভার (Bidhannagar Municipality Corporation) মেয়র পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty)। বৃহস্পতিবার...