Friday, May 15, 2026

প্রথম মোবাইলের মালিক জীবন নয়! অন্যটির খোঁ*জে জেসিবি এনে ফের ত*ল্লাশি শুরু

Date:

Share post:

অবশেষে পুকুরের পাঁকের ভিতর থেকে রবিবার ভোর রাতে উদ্ধার হয়েছে বিধায়কের একটি মোবাইল। যদিও অপরটির হদিস এখনও মেলেনি।

প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, পুকুর থেকে উদ্ধার হওয়া ফোনটি মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহারই। এ বার সিবিআই সূত্রে দাবি, ফোনটি বিধায়কের নয়!

তদন্তকারীদের অনুমান, ফোনটি বিধায়কের নয়, তাঁর স্ত্রীর! এই পরিস্থিতিতে স্বামী-স্ত্রীকে এ বার মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার কথাও ভাবছেন তদন্তকারীরা।
রবিবার বিকেলে অন্য মোবাইলটির খোঁজে জেসিবি এনে আবারও তল্লাশি শুরু হল৷ পুকুরের পাঁকে তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে বিধায়কের দ্বিতীয় মোবাইল।

প্রথম ফোনটির মতো দ্বিতীয় ফোনটিও হাতে পেতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দাকারী সংস্থার আধিকারিকরা৷ তাঁদের অনুমান, এই মোবাইল ফোনেই লুকিয়ে থাকতে পারে দুর্নীতির বড় কোনও সূত্র। সেই কারণেই বিধায়ক মোবাইল ফোন দুটিকে পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন৷ জানা গিয়েছে, গ্রামবাসীরাও এদিন পুকুর থেকে মোবাইল ফোন উদ্ধারের চেষ্টায় হাত লাগান।

 

Related articles

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...

আদানিকে ছাড় আমেরিকায়! ১৭৫-এর বদলে ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণেই মুক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি। মার্কিন...

তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের! মিলছে না পুনর্বাসনও

তিলজলা (Tiljola Fire Incident) কাণ্ডে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা কাণ্ডে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের (Kolkata High Court)। তিলজলায়...

আচমকা অভিযানে প্রেসিডেন্সি সংশোধনাগারে মিলল সিম-সহ ২৩টি মোবাইল! সাসপেন্ড সুপার-সহ ২

আচমকা অভিযান চালিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) বন্দিদের থেকে উদ্ধার সিম কার্ড সহ মোট ২৩টি মোবাইল ফোন।...