Friday, May 15, 2026

আজ সুপার কাপের ম‍্যাচে নামছে ইস্টবেঙ্গল, বড় ব‍্যবধানে জয় লক্ষ‍্য স্টিফেনের

Date:

Share post:

আজ সুপার কাপের পরবর্তী ম‍্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ আইজল এফসি। এক ম্যাচ বাকি রেখে মোহনবাগান সুপার কাপ থেকে বিদায় নিলেও ইস্টবেঙ্গলের সামনে কঠিন অঙ্ক নক-আউট পর্বে যাওয়ার।

গ্রুপ ‘বি’র পয়েন্ট টেবিলে প্রথম দুইয়ে থাকা  হায়দরাবাদ ও ওড়িশার পয়েন্ট ৪। তিনে থাকা ইস্টবেঙ্গলের পয়েন্ট ২। নক আউটে যেতে হলে ইস্টবেঙ্গলের সামনে দু’টি শর্ত। সবার আগে, ম্যাচে চার গোলের ব্যবধান রেখে জিততে হবে ক্লেটন সিলভাদের। দ্বিতীয়ত, গ্রুপের অন্য ম্যাচে হায়দরাবাদ ও ওড়িশা এফসি-র মধ্যে লড়াই অমীমাংসিত থাকতে হবে। এই ম্যাচ গোলশূন্য, ১-১ বা ২-২ ড্র হলে এবং ইস্টবেঙ্গল ৪-০ বা ৪-১ ফলে আইজলকে হারালে তবেই নক-আউটে খেলার সুযোগ মিলবে লাল-হলুদের। কিন্তু একের বেশি গোল হজম করলে ইস্টবেঙ্গলের আর কোনও সম্ভাবনা থাকবে না। তবে ইস্টবেঙ্গল চার গোলের ব্যবধানে জিতলে এবং হায়দরাবাদ-ওড়িশা ম্যাচ ৩-৩ ড্র হলে কী হবে, তা স্পষ্ট নয়। তখন তিনটি দলেরই পয়েন্ট, গোল পার্থক্য এবং মুখোমুখি সাক্ষাতের ফল এক থাকবে। রবিবার রাত পর্যন্ত ফেডারেশনের তরফ থেকে এ ব্যাপারে ইস্টবেঙ্গলকে কিছু জানানো হয়নি।

তবে লাল-হলুদ শিবির অঘটনের আশায়। কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের কাছে এটা বিদায়ী ম্যাচের মতো। বললেন, ‘‘অঘটন তো ফুটবলে হয়। আমরা নিজেদের কাজটা আগে সেরে রাখতে চাই। বড় ব্যবধানে জিততে হবে। এছাড়া কোনও পথ নেই। ব্যক্তিগত ভুলের খেসারত দিতে হয়েছে মরশুম জুড়ে। চেষ্টা করতে হবে শেষ ম্যাচে সেটা যতটা সম্ভব কম করার।”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


 

Related articles

আচমকা অভিযানে প্রেসিডেন্সি সংশোধনাগারে মিলল সিম-সহ ২৩টি মোবাইল! সাসপেন্ড সুপার-সহ ২

আচমকা অভিযান চালিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) বন্দিদের থেকে উদ্ধার সিম কার্ড সহ মোট ২৩টি মোবাইল ফোন।...

‘রামায়ণ’ আবেগে আধ্যাত্মিক রণবীর! অযোধ্যায় জমি কিনলেন ঋষি-পুত্র

'অ্যানিমাল' রণবীর 'রাম' রূপে নিজেকে আবিষ্কার করতেই জীবনদর্শনে বদল আনলেন অভিনেতা! মদ্যপান থেকে মাংস ভক্ষণ ত্যাগের পর এবার...

CBSE দ্বাদশের ফল প্রকাশিত হতেই সাফল্যের নজির চুঁচুডার টেকনোর, কৃতী সংবর্ধনায় গর্বিত স্কুল

বুধবার প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE ) দ্বাদশের ফল। সাফল্যের নিরিখে এ বছর নতুন নজির...

IPL: গ্রুপ পর্বের তিন ম্যাচ বাকি, নাইট শিবির ছাড়লেন তারকা বিদেশি

শনিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে কেকেআর (KKR)। এখনও তিন ম্যাচ বাকি আছে কেকেআরের। তার আগেই নাইট...