Thursday, March 12, 2026

অভিষেক নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের সুপ্রিম স্থগিতাদেশ

Date:

Share post:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গাপাধ্যায়ের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। নিয়োগ মামলা চলাকালীন বিচারপতির একটি নির্দেশে দিয়েছিলেন। সেই নির্দেশের উপরই স্থগিতাদেশ।মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৪ এপ্রিল।

আরও পড়ুন:আতিককে ধ্বংস করার হুমকি দিয়েছিলেন যোগী, সুপ্রিম কোর্টেও মেলেনি বাড়তি নিরাপত্তা

নিয়োগ মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষ জেল থেকে বিচারপতির লেখা চিঠিতে অভিযোগ করেছিলেন, তদন্তকারী সংস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য তাঁর উপর চাপ সৃষ্টি করছে।তার পরিপ্রেক্ষিতেই বিচারপতির নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করা হোক।পাল্টা সুপ্রিম কোর্টে মামলা গড়ালে সোমবার স্পষ্টভাষায় জানিয়ে দেওয়া হয় পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত বিচারপতি গঙ্গাপাধ্যায়ের নির্দেশের স্থগিতাদেশ বহাল থাকবে।
বিচারপতির আরও নির্দেশ, কুন্তল ঘোষের অভিযোগপত্রের ভিত্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনও পদক্ষেপ করতে পারবে না নিম্ন আদালত ও পুলিশ। মামলাকারীরা মনে করছেন, কুন্তল ঘোষের চিঠির মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় সংস্থা। তাই সেই মামলায় আগাম সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মামলাকারী পক্ষ। সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট (Caviet) দাখিল করেন মামলাকারী রমেশ মালিক। মামলাকারীদের উপস্থিতি ছাড়া একপক্ষকে নিয়ে শুনানি বা কোনও নির্দেশ আটকাতে ক্যাভিয়েট দাখিল করা হয়। ওই ক্যাভিয়েটের পরিপ্রেক্ষিতে সোমবার সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে বলেই জানিয়েছেন বিচারপতি। তার ফলে স্বস্তিতে অভিষেক বন্দোপাধ্যায়। আগামী ২৪ এপ্রিল মামলার পরবর্তী শুনানি।

 

 

spot_img

Related articles

ইতিহাসে প্রথমবার: মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট নোটিশ দিচ্ছে তৃণমূল

দেশের সংসদীয় ইতিহাসে এই প্রথম কোনো মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণ চেয়ে 'ইমপিচমেন্ট' বা অভিশংসন প্রস্তাব আনতে চলেছে তৃণমূল...

জ্বালানি সঙ্কটের মোকাবিলায় একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রীর

লাগাতার মূল্যবৃ্দ্ধিতে আগেই আগুন লেগেছিল মধ্যবিত্তের হেঁসেলে। এবার কেন্দ্রের মোদি সরকারের পরিকল্পনাহীনতায় নাভিশ্বাস আম জনতার। এই অবস্থায় এলপিজি...

ভার্চুয়াল মাধ্যমে NRS-এ নতুন ভবনের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Nil Ratan Sircar Medical College and Hospital) পরিকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ...

LPG সরবরাহে সঙ্কট মোকাবিলায় SOP জারি করল রাজ্য, চালু ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম

এলপিজি সরবরাহে সম্ভাব্য সঙ্কট মোকাবিলায় বিস্তারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) জারি করল রাজ্য সরকার (State Government)। নবান্ন (Nabanna)...