Tuesday, June 9, 2026

গোরুপাচারে যুক্ত বিজেপি বিধায়কের ছেলে! গ্রেফতারের দাবিতে সরব তৃণমূল

Date:

Share post:

গোরুপাচারে সরাসরি বিজেপি যুক্ত।কুলটি বিধানসভার বিজেপি বিধায়কের ছেলের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলল তৃণমূল। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস নেতা সমীর চক্রবর্তীর বিজেপির বিরুদ্ধে অভিযোগ, আসানসোলের কুলটি এলাকায় গোরু পাচারের সঙ্গে যুক্ত সেখানকার বিজেপি বিধায়ক অজয় পোদ্দারের ছেলে কেশব পোদ্দার। মাসে তিনি প্রায় এক কোটি ২০ লক্ষ টাকা তোলা তোলেন বলে অভিযোগ।এই প্রসঙ্গে কুলটি-৩ মন্ডলের, কাঞ্চন সিনহা মন্ডল সভাপতি ও অবজারভার বিভাস সিংয়ের কথোপকথনের একটি অডিও প্রকাশ্যে আনেন তিনি। যদিও সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ। সেই সঙ্গে বিজেপি বিধায়ক এবং তাঁর ছেলের গ্রেফতারির দাবি করেন।

তিনি বলেন, অমিত শাহ একজন স্বরাষ্ট্র মন্ত্রী, আর তাঁর বিএসএফ গরু পাচারে সাহায্য করছে। দিল্লি থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চক্রান্ত চলছে। এর সঙ্গে বিজেপি নেতারা যুক্ত। তিনি আরও বলেন,  এই অডিও ক্লিপেই স্পষ্ট, বিধায়কের ছেলে প্রত্যেকদিন চার লক্ষ টাকা করে তুলছে৷খোদ স্বরাষ্ট্র মন্ত্রক জড়িয়ে আছে৷ আর এখানে এসে ৩৫ আসন টার্গেট করছে। এই ঘটনার প্রকৃত তদন্ত হোক। বিধায়ক ও তার ছেলেকে গ্রেফতার করা হোক।

সমীর চক্রবর্তী আরও বলেন, আমরা ইডি, সিবিআকে চিঠি দেব না। ওরা তদন্ত করে এটা বার করুক। আমরা বিজেপির এই একপেশে রাজনীতি প্রকাশ্যে নিয়ে এলাম। একদিকে বলছেন গো-মাতা, আর অন্যদিকে গোরু পাচার করছেন।এমনকী, এজেন্সির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...