Saturday, March 14, 2026

বিশ্বকাপে কি পাওয়া যাবে পন্থকে? ঋষভের মাঠে ফিরতে সময় লাগবে সাত থেকে আট মাস : সূত্র

Date:

Share post:

২০২২ সালের শেষের দিকে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা হয় ঋষভ পন্থের। হয়েছে অস্ত্রোপচারও। ইতিমধ্যে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন তিনি। চোটের কারণে আইপিএল, বিশ্বটেস্ট চ‍্যাম্পিয়নশিপ থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন পন্থ। আর এবার  ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপেও পন্থকে পাওয়া নিয়ে বড়সড় প্রশ্ন দেখা দিল। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী পন্থের মাঠে ফিরতে এখনও সাত থেকে আট মাস সময় লাগবে। আর এতেই প্রশ্ন উঠছে বিশ্বকাপ পাওয়া যাবে কিনা পন্থকে? যদিও তাদের খবর অনুযায়ী পন্থ দ্রুত সুস্থ হচ্ছেন। কয়েক সপ্তাহ পরেই কোনও সাহায্য ছাড়া হাঁটতে পারবেন পন্থ।

এখনও ক্রাচের সাহায্যে হাঁটাচলা করছেন পন্থ। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সাহায্য ছাড়াই হাঁটতে পারবেন বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, বুধবার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবের জন্য রিপোর্ট করেছেন এই বাঁ হাতি ব্যাটার। তবে যা সম্ভাবনা, আগামী বছরের জানুয়ারির আগে অবধি তিনি পুরোপুরি ফিট হতে পারবেন না।

এদিকে গতকালই আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন‍্য ভারতের ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। সেই দলে নেই পন্থ। যশপ্রীত বুমরাহ ও শ্রেয়াস আইয়ারকেও দলে রাখা হয়নি।

আরও পড়ুন:গু*রুতর অ*ভিযোগ আনলেন ধর্নায় বসা কুস্তিগির বিনেশ ফোগাট

 

spot_img

Related articles

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...