Friday, May 8, 2026

তুফানগঞ্জে স্থানীয় কিছু নেতার ইস্তফা! আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস জেলা তৃণমূলের

Date:

Share post:

কোচবিহারে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচির মধ্যেই তৃণমূলের বেশ কয়েকজন নেতার ইস্তফার খবর চাউর হয়ে যায়। সূত্রের খবর, ওই নেতাদের অভিযোগ তাঁরা নাকি দলে অবহেলিত। তাঁদের কোনও কথাই শোনা হয় না। তবে কোচবিহার তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, কোনও নেতার দল ছাড়ার খবর নেই তাঁদের কাছে। তবে বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে।

গত দু’দিন ধরে ‘তৃণমূলে নবজোয়ার’ জনসংযোগ কর্মসূচির জন্য কোচবিহারে রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আবহে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে ৩২ জন তৃণমূল নেতা দল ছাড়ছেন বলে খবর রটে যায়।

জানা গিয়েছে, এই নেতারা তুফানগঞ্জে-১ নম্বর ব্লকের ধলপল-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের। তাঁরা বহুদিন থেকে তৃণমূলের সঙ্গে যুক্ত। কিন্তু দলে আর তাঁদের মতো পুরনো নেতা-কর্মীরা গুরুত্ব পাচ্ছেন না। বিভিন্ন অসন্তোষের কারণে ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এর মধ্যে রয়েছেন স্থানীয় বুথ সভাপতি, অঞ্চল সম্পাদক এবং ব্লক কমিটির সদস্যেরা।

যদিও স্থানীয় কিছু নেতা-কর্মীরা এই দলছাড়া প্রসঙ্গ নিয়ে বিশেষ কিছু প্রতিক্রিয়া দেওয়া হয়নি তৃণমূলের তরফে। তবে যদি এমন ঘটনা ঘটে থাকে, তাহলে অভিমানীদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে গোটা বিষয়টি মিটিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে জেলা নেতৃত্ব। কারও কোনও বিষয়ে কোনও ক্ষোভ থাকলে সেটা বসে মিটিয়ে নেওয়া হবে।

 

 

Related articles

দাদার দেখানো পথেই সাফল্য, ছাত্রীদের মধ্যে প্রথম বেদশ্রুতির লক্ষ্য ইঞ্জিনিয়ারিং

দাদার দেখানো পথে হেঁটেই সাফল্যের দেখা পেল মাধ্যমিকে ছাত্রীদের মধ্যে প্রথম হওয়া বেদশ্রুতি সিনহা(Bedoshruti Sinha )।২০১৪ মাধ্যমিকে দাদা...

ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস! 

শুক্রবার সকাল থেকে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির খবর মিলেছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather...

নির্বাচনী ফল বেরোনোর পর দলবিরোধী মন্তব্য কেন, ৫ মুখপাত্রকে শো-কজ তৃণমূলের 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (WB Assembly Election 2026) তৃণমূল কংগ্রেসের (TMC) পরাজয়ে দল বিরোধী মন্তব্য করতে দেখা গেছে জোড়াফুলের...

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী অভিরূপের 

প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২৬-র ফলাফল (Madhyamik 2026)। প্রথম স্থান অর্জন করেছেন উত্তর দিনাজপুর জেলার সারদা বিদ্যামন্দির স্কুলের ছাত্র...