Tuesday, June 9, 2026

ছদ্মবেশে আসানসোল আদালতে হাজির লতিফ,শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন মঞ্জুর

Date:

Share post:

গরু পাচারকাণ্ডে অভিযুক্ত আব্দুল লতিফ বুধবারই সুপ্রিম কোর্টে জামিন পান। বৃহস্পতিবার আসানসোলের বিশেষ সিবিআই আদালত লতিফের জামিনের আবেদন মঞ্জুর করেছে।১৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে ৬ মে পর্যন্ত লতিফের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন বিচারক। তবে কয়েকটি শর্ত দিয়েছে আদালত।একই সঙ্গে নির্দেশ দিয়েছে, লতিফের পাসপোর্ট জমা রাখতে হবে।  বৃহস্পতিবার থেকে প্রতি তিন দিন অন্তর গরু পাচার মামলার তদন্তকারী আধিকারিকের কাছে তাকে হাজিরা দিতে হবে। আদালতের নির্দেশে জামিন পেয়েই বেলা ১২টা ৫০ নাগাদ সিবিআই দফতরে পৌঁছন তিনি।আধ ঘণ্টা পরই তিনি বেরিয়ে যান।

বৃহস্পতিবার ভোররাতে ‘ছদ্মবেশে’ আব্দুল আসেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতে।কালো টুপি, কালো চেক জামা, জিন্সের প্যান্ট, মুখে কালো মাস্ক, চোখে চশমা। আসানসোল বিশেষ আদালতে বিচারক রাজেশ চক্রবর্তীর কাছে লতিফের আইনজীবী শেখর কুন্ডু জানান সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি আত্মসমর্পণ করতে এসেছেন।  এর পর তাঁর জামিনের নির্দেশ দেন বিচারক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-র তরফে আদালতকে জানানো হয়, আগামী ৪ মে পর্যন্ত সুপ্রিম কোর্টের সুরক্ষাকবচ রয়েছে লতিফের। এই পরিস্থিতিতে লতিফকে জিজ্ঞাসাবাদ করতে আগ্রহী তারা।

আদালত লতিফকে জামিন দিলেও তাঁকে বৃহস্পতিবার থেকে প্রতি তিন দিন অন্তর সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দেন বিচারক। সেই মোতাবেক বৃহস্পতিবার এজলাস থেকে বের হয়ে সিবিআইয়ের আইনজীবীর ঘরে যান লতিফ। সেখানে গরু পাচার মামলার তদন্তকারী আধিকারিক সুশান্ত ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন তিনি।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, লতিফকে জানানো হয়েছে দুপুর ১টা নাগাদ ইসিএলের সাতগ্রাম গেস্ট হাউসে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করার জন্য। সেই মোতাবেক সেখানেও পৌঁছন লতিফ।

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...