Monday, May 11, 2026

দিল্লি-হায়দরাবাদ ম‍্যাচে গ্যালারিতে ব*চসা-মা*রামারি, ভাইরাল ভিডিও

Date:

Share post:

শনিবার আইপিএল-এর ম‍্যাচে দিল্লি ক‍্যাপিটালসের বিরুদ্ধে ৯ রানে জেতে সানরাইজার্স হায়দরাবাদ। নিজেদের ঘরের মাঠে হারের মুখ দেখে ডেভিড ওয়ার্নারা। আর এই ম‍্যাচেই দেখা গেল এক অদ্ভুত ঘটনা। দিল্লি বনাম হায়দরাবাদ ম‍্যাচ চলাকালীন অরুণ জেটলি স্টেডিয়ামের গ্যালারিতে মারামারিতে জড়িয়ে পড়েন দু’দল সমর্থক। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, অরুণ জেটলি স্টেডিয়ামের গ্যালারিতে মারামারিতে জড়িয়ে পড়েন দু’দল সমর্থক। প্রথমে বচসা এবং পরে মারামারি শুরু হয়ে যায়। এরপর শুরু হয় এলোপাথারি লাথি, ঘুসি। উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্যালারির অন্য অংশেও। যদিও নিরাপত্তা কর্মীদের তৎপরতায় বড় কোনও সমস্যা হয়নি। তবে কী কারণে দু’দল সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং মারামারিতে জড়িয়ে পড়েন তা জানা যায়নি।

এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা দেখে হইচই শুরু করেছেন নেটিজেনরা।

আরও পড়ুন:‘হাতজোড় করছি, আন্দোলন দুর্বল করে দিও না’, ববিতাকে কেন বললেন বিনেশ!


 

Related articles

নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৬ সিদ্ধান্ত: সামাজিক প্রকল্প বন্ধ না হওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের এই...

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...