Saturday, May 16, 2026

বিধানসভায় বলেছিল শুভেন্দু! রায়গঞ্জের বিধায়কের বাড়িতে হানা দিল আয়কর

Date:

Share post:

বিধানসভায় শুভেন্দু আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘বাড়িতে আয়কর যাবে’।হলও তাই।বুধবার সাতসকালে রায়গঞ্জের বিধায়ক বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে হানা দিল আয়কর দফতর। কেন কী তথ্যের জন্য বিধায়কের বাড়িতে আয়কর হানা? তদন্তকারী সূত্রের দাবি, কৃষ্ণের ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত তথ্য জানতেই এই অভিযান।

আরও পড়ুন:অভিষেকের কড়া বার্তা, দণ্ডিকাণ্ডে অভিযুক্ত প্রদীপ্তাকে পুরসভার ভাইস চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার

২১-এর বিধানসভা নির্বাচন বিজেপির টিকিটে রায়গঞ্জ বিধানসভা থেকে জয়ী হন কৃষ্ণ। পরে তিনি তৃণমূলে যোগ দেন। জনপ্রতিনিধি কৃষ্ণ কল্যাণ ব্যবসায়ী। তাঁর ব্যবসা সংক্রান্ত কিছু তথ্য জানতে কৃষ্ণের বাড়িতে হানা দেয় আয়কর।যদিও এব্যাপারে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর কোনও প্রতিক্রিয়া মেলেনি। কিন্তু প্রশ্ন হল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতেই কী রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে মরিয়া হয়ে উঠেছে গেরুয়া শিবির?
এই ঘটনায় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে তাঁর জনভিত্তির প্রমাণ পেয়েছেন সবাই। এ সব দেখে বিজেপি ভয় পেতে শুরু করেছে। তাই কেন্দ্রীয় তদন্তকারীদের দিয়ে এই অভিযান।

প্রসঙ্গত, ২০২২ সালের মার্চ মাস। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু বিধানসভায় তাঁর বক্তব্যে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে সমালোচনা করছিলেন। সেই সময় শুভেন্দুর সঙ্গে বচসা হয় বিধায়ক বিধায়ক কৃষ্ণ কল্যাণীর। বিধানসভায় দাঁড়িয়েই কৃষ্ণ অভিযোগ করেন, শুভেন্দু যাওয়ার সময় তাঁকে বলে যান, তাঁর বাড়িতে আয়কর হানা দেবে।তাই সত্যি হল।


 

 

Related articles

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...