Thursday, May 7, 2026

রাজু ঝাঁ খু*নে গ্রে.ফতার আরও ২

Date:

Share post:

রাজু ঝাঁ খুনে আরও দু’জনকে গ্রেফতার করল রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)। সোমবার রাঁচির একটি বাড়ি থেকে পুলিশ খুনে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম ইন্দ্রজিৎ গিরি এবং লালবাবু কুমার। সব মিলিয়ে এই ঘটনায় মোট তিন জনকে গ্রেফতার করল পুলিশ।

আরও পড়ুন:অনুমতি না নেওয়ার খেসারত, নির্বাসিত মেসি!

পুলিশ সূত্রে খবর, ধৃত ইন্দ্রজিতের বাড়ি উত্তরপ্রদেশের বারাণসীতে। লালবাবুর বাড়ি বিহারের গয়া জেলার কাল্লিপুর থানার আকবরপুরে। তবে মাসখানেক ধরে রাঁচির জগন্নাথপুরে একটি বাড়ি ভাড়া করে ছিলেন তাঁরা। স্থানীয় থানার সাহায্য নিয়ে সোমবার সেখান থেকে দু’জনকে গ্রেফতার করা হয়। সোমবারই ধৃতদের বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে ১০ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এর আগে রাজু খুনে গ্রেফতার হন অভিজিৎ মণ্ডল নামে এক ব্যক্তি।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজুকে খুনের পর দুষ্কৃতীরা গাড়ি বদল করেন। তাঁরা একটি সাদা গাড়িতে চেপে পালিয়ে যায়। ওই গাড়িটি দিল্লি থেকে জোগাড় করেছিলেন ইন্দ্রজিৎ এবং লালবাবু। ওই গাড়িটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

গত ১ এপ্রিল সন্ধ্যায় শক্তিগড় ল্যাংচা হাবের কাছে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান কয়লার কারবারি রাজু। খুনিদের দলে তিন জন ছিল। তাঁরা একটি নীল গাড়িতে চেপে এসেছিলেন। পরে সিসিটিভি ফুটেজ দেখে তদন্তকারীরা জানতে পারেন, ওই গাড়িটি এসেছিল ঝাড়খণ্ড থেকে। যা থেকে অনুমান করা হয় ভিন্‌রাজ্যের সুপারি কিলার দিয়ে রাজুকে খুন করা হয়। তবে এই খুনের নেপথ্যেও ভিন্‌রাজ্যেরই কেউ আছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে সিট গঠন করে তদন্তে গতি অনেকটাই এগিয়েছে।



 

 

Related articles

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...