Thursday, May 7, 2026

দুই পরিবারের বিবাদে মধ্যপ্রদেশে শ্যু.টআউট, নি.হত ৬

Date:

Share post:

জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের দুই পরিবারের সংঘর্ষে গুলিবিদ্ধ(Shoot Out) হয়ে মৃত্যু হল ৬ জনের। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের(Madhya Pradesh) মোরেনা জেলার লেপা গ্রামে। মৃতদের মধ্যে রয়েছেন ৩ জন পুরুষ ও ৩ জন মহিলা। সংঘর্ষের ভয়াবহ সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গোটা ঘটনার তদন্তে নেমেছে মধ্যপ্রদেশ পুলিশ(Police)।

জানা গিয়েছে পুরানো আক্রোশের জেরে শুক্রবার দুই পরিবারের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ধীর সিংয়ের দলের সদস্যরা গজেন্দ্র সিংয়ের দলের উপর আক্রমণ চালান। দুপক্ষের মধ্যে মারামারি চরম আকার নিলে হঠাত ধীর সিং ও তাঁর সঙ্গিরা বন্দুক নিয়ে গজেন্দ্রর পরিবারের উপর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। তাতেই ৬ জনের মৃত্যু হয়। ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকেই পলাতক ধীর সিং ও তাঁর পরিবারের সদস্যরা।

পুলিশের তরফে জানা গিয়েছে, সিহোনিয়া থানা এলাকার লেপা গ্রামে দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল দীর্ঘ সময় ধরে। মাঝেমধ্যেই ধীর সিং এবং গজেন্দ্র সিংয়ের পরিবারের মধ্যে অশান্তি হত। বৃহস্পতিবার সেই অশান্তি চরমে ওঠে। অভিযোগ, তার পরই দুই পরিবারের সদস্যেরা পরস্পরকে লক্ষ্য করে গুলি চালান। সেই সংঘর্ষে গজেন্দ্র সিংয়ের পরিবারের ৬ সদস্যের মৃত্যু হয়েছে। পাশাপাশি স্থানীয়দের দাবি ২০১৩ সাল থেকে এই দুই পরিবারের মধ্যে বিবাদ শুরু হয় জমির অধিকারকে কেন্দ্র করে। ওই বছর ধীর সিংয়ের পরিবারের দুজনকে গুলি করে খুন করার অভিযোগ ওঠে গজেন্দ্রর বিরুদ্ধে। যা আদালত পর্যন্ত গড়ায়। পরে স্থানীয় প্রশাসনের উদ্যোগে দুই পরিবারের সমঝোতায় গজেন্দ্র নিজের গ্রামে এসে বসবাস শুরু করে। মাঝে কয়েক বছরের বিরতির পর ফের সংঘর্ষ চরম আকার নিল।

Related articles

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...