Wednesday, June 3, 2026

আইপিএল-এ ছন্দে নেই রোহিত, মুম্বই অধিনায়ককে নিয়ে বি*স্ফোরক মন্তব্য গাভাস্করের

Date:

Share post:

চলতি আইপিএল-এ একেবারে ফর্মে নেই মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। গতকাল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নেমে লজ্জার নজির গড়েন তিনি। চেন্নাই বিরুদ্ধে শূন‍্য রানে আউট হতেই আইপিএলে ১৬টা ইনিংসে শূন্য রান করার লজ্জার রেকর্ড গড়েন রোহিত। রোহিতের এহেন পারফরম্যান্সে বিরক্ত ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। আইপিএলের পরই বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে নামবে ভারত। তার আগে রোহিতের এই পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুললেন তিনি। বললেন রোহিতের বিশ্রামের প্রয়োজন।

এদিন এক সাক্ষাৎকারে গাভাস্কর বলেন,” রোহিতকে আপাতত কয়েক দিনের বিরতি নেওয়া উচিত। কারণ আইপিএল শেষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে টিম ইন্ডিয়া রোহিতের নেতৃত্বে। তাই ওকে এখন ফিট থাকতে হবে। আপাতত আইপিএলে কটা ম্যাচে বিশ্রাম নিয়ে তারপর আবার খেলা উচিত। ”

এরপরই গাভাস্কর বিস্ফোরক মন্তব্য করে বলেন,” রোহিতকে দেখে মনে হচ্ছে না যে, ওর খেলার ইচ্ছা আছে। আমি ভুল হতেই পারি, কিন্তু ও যে শটটা খেলল সেটা একজন অধিনায়কের খেলা উচিত নয়। দল অসুবিধায় থাকলে অধিনায়কের দায়িত্ব ইনিংস গড়া। দলকে ভাল রানে পৌঁছে দেওয়ার দায়িত্ব থাকে অধিনায়কের কাঁধে। পাওয়ার প্লে-তে পর পর দুটো উইকেট চলে গেল। আর যে সময় রোহিত ছন্দে নেই, সেই সময় এই শট খেলার মানে নেই। ছন্দে থাকা ব্যাটার স্কুপ খেলছে মানা যায়, কিন্তু আগের ম্যাচে শূন্য করার পর এই শট খেলা কঠিন। এই অবস্থায় সিঙ্গল নিয়ে কিছু রান করে নেওয়া উচিত।”

আরও পড়ুন:ভারতীয় দলে রাহানের প্রত্যাবর্তন নিয়ে কী বললেন সৌরভ?


 

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...