Wednesday, May 13, 2026

সাতসকালেই কারখানায় দাউদাউ করে জ্বলছে আ*গুন! ঘটনাস্থলে দমকল

Date:

Share post:

সাতসকালেই ডানকুনির প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। কারখানায় দাউদাউ করে জ্বলছে আগুন। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। আপাতত দমকলের সাতটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে।

আরও পড়ুন:বাঙালি ভাবাবেগে শান দিতে রবীন্দ্রজয়ন্তীকে বেছে নিলেন অমিত শাহ, রাতেই পা রাখবেন শহরে

ডানকুনি এলাকায় ওই কারখানায় প্লাস্টিকের যাবতীয় দ্রব্য তৈরি করা হয়। ভোর ৪টে নাগাদ ওই কারখানায় আগুন লাগে বলে স্থানীয় বাসিন্দারা জানান। তাঁরাই খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডানকুনি থানার পুলিশ। আসে দমকল বাহিনী। প্রথমে দমকলের পাঁচটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। কিন্তু তাদের ৪ ঘণ্টার চেষ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি আগুন। পরে দমকলের আরও ২ টি ইঞ্জিন আনা হয় ঘটনাস্থলে। এখনও চলছে আগুন নেভানোর কাজ।



ওই কারখানায় কাজ করেন প্রায় ১০০ জন শ্রমিক। সকালে কাজ করতে এসে তাঁরা দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে কারখানার ভিতরে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে খবর। দমকল সূত্রে জানা গিয়েছে, কারখানার ভিতর মজুত রয়েছে প্রচুর দাহ্য পদার্থ। এর জেরেই আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকে। আগুনও ছড়িয়েও পড়ছে দ্রুত। কিন্তু কী থেকে এই আগুন লেগেছে তা এখনও জানা সম্ভব হয়নি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে দমকল।

 

 

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...