Saturday, May 16, 2026

আশারাম বাপুকে অবমাননা? নোটিশ পেয়ে বিত.র্কে ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’!

Date:

Share post:

সিনেমা (Cinema)দুই প্রকার, এক ধরণের সিনেমায় কাল্পনিক ঘটনাকে পর্দায় তুলে ধরা হয়। আর দ্বিতীয় ধরনের সিনেমায় সত্য ঘটনা অবলম্বনে চিত্রনাট্য (Screenplays) তৈরি করা হয়। আর এই দ্বিতীয় পন্থা অবলম্বন করতে গিয়ে বিতর্কে নতুন সিনেমা ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’ (Sirf Ek Bandaa Kaafi Hai)। সবেমাত্র ট্রেলার(new movie trailer) প্রকাশ্যে এসেছে আর তাতেই নোটিশ পৌঁছে গেল প্রযোজকের বাড়িতে।

‘দ্য কাশ্মীর ফাইলস’ , ‘দ্য কেরালা স্টোরি’র পর এবার আরও একটি বলিউড ছবি ঘিরে বিতর্ক শুরু। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee) অভিনীত নতুন সিনেমা ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’ (Sirf Ek Bandaa Kaafi Hai) আসলে এক নাবালিকাকে ধর্ষণ ও তাঁর সঙ্গে ‘গডম্যান’-এর যোগ নিয়ে নির্মিত। এই ছবিতে এক আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছেন মনোজ। ছবির বিষয়বস্তু সামনে আসতেই বেজায় চটেছেন আশারাম বাপুর অনুগামীরা। তাঁদের মতে এই সিনেমার মাধ্যমে আশারাম বাপুকে অবমাননা করা হয়েছে। নোটিশের কথা স্বীকার করে নিয়েছেন ছবির নির্মাতারা।আদালতে পকসো আইনে অভিযোগ দায়ের হওয়া ও তারপর এক আইনজীবী পি সি শোলাঙ্কির লড়াইয়ের ঘটনাকে তুলে ধরা হয়েছে এই ছবিতে, বলেই দাবি প্রযোজকের। তিনি বলেছেন, পি সি শোলাঙ্কির একটা বায়োপিক তৈরির উদ্দেশ্যেই এই সিনেমা। এর রাইটসও কেনা হয়েছে। এখন কেউ যদি বিষয়টিকে ব্যক্তিগত আক্রমণ বলে মনে করেন তাতে কিছু করার নেই কারণ ছবির বিষয়বস্তু বদলাবে না। তবে আইনি পথে নোটিশের জবাব দেওয়ার কথা ভাবছেন প্রযোজনা সংস্থার কর্তারা।

 

Related articles

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...