Sunday, February 22, 2026

প্রাপ্য টাকা ছিনিয়ে আনব: লাভপুর থেকে দিল্লি ঘেরাওয়ের ডাক অভিষেকের

Date:

Share post:

আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে(Panchayet Election) মাথায় রেখে রাজ্যজুড়ে জনসংযোগ কর্মসূচিতে নেমেছেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। বৃহস্পতিবার এই কর্মসূচির ১৭ তম দিনে বীরভূমের(Birbum) লাভপুরের সভা থেকে কেন্দ্রকে তীব্র হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ(TMC MP)। কড়া ভাষায় জানালেন, প্রাপ্য বকেয়া টাকা পেলে দিল্লি(Delhi) ঘেরাও করব।

এদিনের জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “একুশের নির্বাচনে বাংলায় হেরে বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রের বিজেপি সরকার। খেটে খাওয়া বাংলার মানুষের প্রাপ্য ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা আটকে রেখেছে। যার মধ্যে সাড়ে ৭ হাজার কোটি টাকা ১০০ দিনের কাজের টাকা। এছাড়াও আবাস, সর্বশিক্ষা অভিযান, মিড ডে মিলের টাকা আটকেছে।” এরপরই হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন, “প্রয়োজন হলে কেন্দ্রের গামোন্নয়ন মন্ত্রকের দফতর কৃষি ভবনের বাইরে আমি দাঁড়িয়ে থেকে আন্দোলন করব। যতদিন না টাকা আদায় হবে ততদিন। আমাদের প্রাপ্য টাকা আমরা ছিনিয়ে আনব।” একইসঙ্গে জানান, “গতকাল রাত অবধি ১০ লক্ষ চিঠি ইতিমধ্যেই সাধারণ মানুষ লিখেছে। আগামী দিন এই চিঠি সামনে রেখে আমরা দিল্লি যাব। কোনও নেতার ক্ষমতা নেই এই টাকা আটকে রাখবে। যতদিন সময় লাগুক টাকা দিল্লি থেকে ছিনিয়ে আনার দায়িত্ব আমার। শুধু আপনাদের বলব আপনারা মানুষকে সংগঠিত করুন। চোখে চোখ রেখে, মেরুদণ্ড সোজা রেখে টাকা আদায় করব। এক ছটাক জমি ও ১ ইঞ্চি মাথা আমরা নত করব না। যতদিন না আমাদের প্রাপ্য আমরা ছিনিয়ে আনছি ততদিন আমাদের আন্দোলন জারি থাকবে।”

এর পাশাপাশি বীরভূম জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, শুধুমাত্র এই বীরভূম জেলায় গত ৩ বছরে ৮ লক্ষ ৪৫ হাজার মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। ২০ লক্ষ ৫৪ হাজার ছেলে মেয়ে ঐক্যশ্রী পাচ্ছে, ১০ লক্ষ ৯৪ হাজার স্বাস্থ্যসাথী কার্ড, ৩৬ লক্ষ ৩৩ হাজার মানুষ খাদ্য সাথিতে বিনামূল্যে রেশন পাচ্ছেন, ৫লক্ষ ৩০ হাজার মানুষ দুয়ারে সরকারে জাতিগত শংসাপত্র পেয়েছেন, ২০ হাজার জয় জোহার, ৫৬ হাজার তপশীলি বন্ধু এবং ৩ লক্ষ ১২ হাজার মেয়ে কন্যাশ্রী পেয়েছে।

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...