Sunday, March 15, 2026

ভাঙা হাত নিয়ে আইপিএল-এ পরাফর্ম চিয়ারলিডারের, নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

ভাঙা হাত নিয়ে পারফর্ম করছেন একজন চিয়ারলিডার। সম্প্রতি এই ঘটনা দেখা গিয়েছে আইপিএল-এ। আর এই ঘটনা সামনে আসতেই নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি ঘটেছে গতকাল সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাত টাইটান্স ম‍্যাচে। ডান হাতে ঝোলানো স্লিং। সেই অবস্থাতেই পারফর্ম করছেন এক চিয়ারলিডার। আর এই ছবি ভাইরাল হতেই আইপিএল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। শুধু আইপিএল কর্তৃপক্ষই নয়, প্রশ্নের মুখে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজিও। কারণ আহত চিয়ারলিডার পারফর্ম করছিলেন হায়দরাবাদের হয়ে।

সোমবার ম‍্যাচে গুজরাত টাইটান্সের ইনিংসে দ্বিতীয় এবং তৃতীয় ওভারের মাঝে টেলিভিশনের ক্যামেরায় দেখা যায় হায়দরাবাদের ওই চিয়ারলিডারকে। তখনই বিষয়টি নজরে আসে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত ক্রিকেটপ্রেমীদের। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁর ছবি। এই ঘটনাকে আইপিএলের লজ্জা বলে উল্লেখ করেছেন অনেকে। এদিকে হায়দরাবাদকে হারিয়ে আইপিএল-এ প্রথম প্লে-অফে পৌঁছে গেল গুজরাত টাইটান্স। ম‍্যাচে দুরন্ত ইনিংস খেলেন শুভমন গিল।

আরও পড়ুন:মাহির কাছ থেকে কেন অটোগ্রাফ নিয়েছিলেন, বলতে গিয়ে আবেগে ভাসলেন গাভাস্কর


 

 

 

spot_img

Related articles

প্রবল শিলাবৃষ্টি ও বজ্রপাতে বিপর্যস্ত পাহাড়: দার্জিলিং-সিকিমে জনজীবন স্তব্ধ, মৃত ১

বসন্তের মাঝেই হিমালয়ের কোলে প্রকৃতির রুদ্ররূপ। আচমকাই আবহাওয়া পরিবর্তনের জেরে প্রবল শিলাবৃষ্টি ও বজ্রপাতে বিপর্যস্ত হয়ে পড়ল দার্জিলিং...

বাদশাকে খুনের হুমকি! দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

প্লেব্যাক গায়ক এবং র‍্যাপার বাদশাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। শনিবার অনলাইনে র‍্যাপারকে এই হুমকি দেওয়া হয়েছে...

নির্বাচন ঘোষণার আগেই রদবদল: রাজ্যের IPS থেকে IC পদে বদল

রাজ্যের পুলিশ (Police) প্রশাসনে ফের বদলির সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)। রাজ্য পুলিশের পাঁচ শীর্ষ আধিকারিক পদে বদল করা...

কেরালমে বিজয়নকে রেখেই প্রার্থী তালিকা বামেদের: কংগ্রেস জোট এখনও অনিশ্চিত!

নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার পরই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ কেরালমের বাম নেতৃত্বাধীন এলডিএফ-এর। বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে এখনও নির্বাচনে...