Saturday, May 16, 2026

ক্রিকেটের এই দুই জিনিস জীবনের শেষ মুহূর্ত পযর্ন্ত মনে রাখতে চান গাভাস্কর

Date:

Share post:

রবিবার চিপকে আইপিএল-এ গ্রুপ পর্যায়ে শেষ ম্যাচে নেমেছিল চেন্নাই সুপার কিংস। সেই ম‍্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৬ উইকেটে হারে মহেন্দ্র সিং ধোনির দল। তবে এই ম‍্যাচ দেখতে চিপকে ছিল সমর্থকদের ঢল। উৎসাহ ছিল তুঙ্গে। গ্রুপ পর্যায়ে ঘরের মাঠে শেষ ম‍্যাচ থাকায় দর্শকদের ধন্যবাদ জানাতে অভিনব পন্থা নেয় চেন্নাই দল। আর সেই সময় ঘটে এক সুন্দর মুহূর্ত। হঠাৎই সুনীল গাভাস্করকে দেখা যায় ধোনির দিকে ছুটে যেতে। হাতে একটি মার্কার পেন। ধোনির জার্সিতে গিয়ে সই করেন তিনি। ধোনিও পাল্টা গাভাস্করে জামায় ‘মাহি’ লেখেন। যা রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কেন ধোনির কাছে অটোগ্রাফ নিয়েছিলেন গাভাস্কর, সেই নিয়ে মুখ খুললেন তিনি। আর কথা বলতে গিয়ে নিজের মনে কথা জানালেন গাভাস্কর। যা তিনি জীবনের শেষ দিন পর্যন্ত উপভোগ করতে চান।

গাভাস্কর বলেন,”ধোনি ভারতীয় ক্রিকেটের জন্য অনেক কিছু করেছেন। তাই তাঁর থেকে এই অটোগ্রাফ নেওয়াটা আমার কাছে আবেগঘন একটি মুহূর্ত ছিল। ক্রিকেট নিয়ে আমার জীবনের শেষ দুটি ইচ্ছা হল, কপিল দেবের ১৯৮৩ সালে বিশ্বকাপ তুলে ধরার মুহূর্ত এবং মহেন্দ্র সিং ধোনির ২০১১ বিশ্বকাপের ফাইনালে ছয় মারার মুহূর্ত, এই দুই দৃশ্য আবার দেখা।” আর এই বলে আবেগে ভেসে যান সুনীল গাভাস্কর।

আরও পড়ুন:ভাঙা হাত নিয়ে আইপিএল-এ পরাফর্ম চিয়ারলিডারের, নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়

 

 

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...