Thursday, May 14, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয় পেল রাজস্থান রয়‍্যালস। পাঞ্জাবকে ৪ উইকেটে হারায় রাজস্থান। রাজস্থানের হয়ে অর্ধশতরান যশস্বী জসওয়াল এবং পাড্ডিকালের। বল হাতে তিন উইকেট নভদীপ সাইনির।

২) চলতি বছরই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে লিওনেল মেসির। ইতিমধ্যেই লিও কে দলে পেতে ঝাঁপিয়েছে মেসির পুরোনো ক্লাব বার্সেলোনা। মেসিকে পেতে নিজেদের দর বাড়াচ্ছে আল হিলাল। এমনটাই খবর এক বিশ্ব সংবাদসংস্থার।

৩) বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে অজিদের এগিয়ে রাখলেও, বিরাট ফ‍্যাক্টর, মনে করছেন রিকি পন্টিং। তিনি বলেন, বিরাটের উইকেট অস্ট্রেলিয়ার বোলারদের জন্য সেরা পুরষ্কার হবে।”

৪) ফরাসি ওপেন থেকে নাম তুলে নিলেন রাফায়েল নাদাল। শুধু তাই নয়, আগামি বছর টেনিসকে বিদায় জানানোর ইঙ্গিত দিলেন তিনি। চোটের কারণেই ফরাসি ওপেন থেকে নাম তুলে নিলেন নাদাল। আগামী ২৮ জুন থেকে শুরু হচ্ছে ফরাসি ওপেন।

৫) শনিবার চেন্নাইয়ের বিরুদ্ধে আইপিএল-এর শেষ ম‍্যাচ খেলতে নামছে দিল্লি। আর সেই ম‍্যাচে বিশেষ রামধনু রং-এর জার্সি পরতে চলেছেন ওয়ার্নাররা। এমনটাই জানান হল দিল্লির পক্ষ থেকে।

আরও পড়ুন:পাঞ্জাবের বিরুদ্ধে ৪ উইকেটে জয় রাজস্থান রয়‍্যালসের

 

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...