Thursday, May 14, 2026

মহানগরীতে গণধ*র্ষণ, অভি*যোগ দুই বিদেশী ফুটবলারের বিরুদ্ধে

Date:

Share post:

টাকা দেওয়ার টোপ দিয়ে খাস কলকাতায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগ দুই বিদেশী ফুটবলারের (Foreign footballers) বিরুদ্ধে। তরুণী নিউটাউন থানায় (New Town Police Station) এই বিষয়ে অভিযোগ করে বলেন টাকার প্রয়োজন হওয়ায় তিনি লিজা (Liza)নামে এক মহিলার কাছে যান। তখন লিজা তিলজলার একটি বাড়িতে তরুণীকে নিয়ে যায়। সেখানে আগে থেকেই ছিলেন ঘানার বাসিন্দা দুই ফুটবলার মজেস জুটা এবং কৃষ জোসেফ (Majes Juta and Krish Joseph)। এরপরই এই দুই ফুটবলার তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তিনজনকেই গ্রেফতার করেছে পুলিশ। আজ তাদের বারাসাত আদালতে (barasat Court) তোলা হবে।

‌সূত্রের খবর, এই লিজা নামের মহিলা আসলে মিজোরামের বাসিন্দা। তিনি নিয়মিত বিদেশি পুরুষদের সঙ্গে যোগাযোগ রাখেন বলে জানা যায়। সেই সূত্রেই ঘানার দুই ফুটবলারের সঙ্গে পরিচয় হয়। লিজা বিভিন্ন বয়সের তরুণীদের নানা প্রলোভন দেখিয়ে অসামাজিক কাজে জড়াত বলে অভিযোগ রয়েছে। ধৃত দুই ফুটবলার টুর্নামেন্টে টাকার বিনিময়ে ফুটবল খেলেন বলে জানা যায়।

 

Related articles

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...