Saturday, March 14, 2026

বে.আইনি বা.জি তৈরি বন্ধে ক্লাস্টার গড়ার ভাবনা, মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি কমিটি

Date:

Share post:

বেআইনি বাজি তৈরিতে রাশ টানতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পর পর রাজ্যে বাজি কারখানায় বিস্ফোরণ ও প্রাণহানির পরে এবার এই বাজি শিল্পে ক্লাস্টার গড়তে চাইছে রাজ্য সরকার। সোমবার, মন্ত্রিসভার বৈঠকের পরে একথা জানান মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মুখ্যমন্ত্রী বলেছেন, ঘরের পাশে কাজ পান বলে অনেকে বাজি কারখানায় কাজে যান। সেই কারণে বিকল্প কাজের সুযোগ দিতে বাজি ক্লাস্টার (Cluster) গড়ার কথা বলেন তিনি। লোকালয় থেকে দূরে সরকারি এলাকায় সরকারি জমিতে হবে ক্লাস্টার।

মন্ত্রিসভার বৈঠকের পরে ফিরহাদ হাকিম জানান, রাজ্যে বাজি কারখানায় বিস্ফোরণ প্রায়ই হচ্ছে। দুর্ঘটনা এড়াতে, নিয়ম মেনে বাজি তৈরির বিষয়ে জোর দেওয়া হচ্ছে। এই কারণেই ক্লাস্টার গড়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। সোমবার, মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাজি কারখানাকে বৈধ রূপ দিতে এমএসএমই, পঞ্চায়েত, দমকল, পুর, স্বরাষ্ট্র দফতর মিলে এই কমিটি তৈরি হবে। যাতে মানুষের রুজি-রুটি মার না খায় সেই কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। মন্ত্রিসভার বৈঠকের তিনি বলেন, মাঝে মধ্যেই বাজি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটছে। এটা দীর্ঘদিনের সমস্যা। যাঁরা কাজ করে তাঁদের যাতে পেটের ভাত না মারা যায় এবং এই শিল্প যাতে ভবিষ্যতেও বাঁচিয়ে রাখা যায়, সেই কারণেই আইনের সমস্ত দিক বজায় রেখে এই ক্লাস্টার তৈরি করা হবে।

আগামী দুমাসে কোথায় কোথায় এই ক্লাস্টার তৈরি করা যায়, কতজন কাজ পেতে পারে, কী কী নিয়ম মানতে হবে। এই সমস্ত দিক খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়া হবে। ২ মাসের মধ্যে রিপোর্ট দেবে কমিটি। যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিয়ে গ্রিন বাজি উৎপাদন হবে। লোকালয় থেকে দূরে সরকারি জমিতে ওই ক্লাস্টার গড়া হবে। ক্লাস্টার তৈরি হলে নজরদারি নিয়মিত হবে। সে ক্ষেত্রে বেআইনি বাজি তৈরি বন্ধ করা যাবে বলে আশা ফিরহাদের।

 

 

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...