Monday, May 25, 2026

মালদার পর হুগলির জিভে জল আনা আমও পাড়ি দিল বিদেশে

Date:

Share post:

ফলের রাজা আমের জন্য চিরকালই প্রসিদ্ধ মালদা। বিদেশের বাজারে মালদার আমের কদর বিশ্বজোড়া।এবার মালদার পথ অনুসরণ করল হুগলিও। মালদার সঙ্গে পাল্লা দিয়ে হুগলির আমও পাড়ি দিচ্ছে বিদেশের বাজারে। স্বভাবতই খুশি আম চাষীরা।ভিন রাজ্য থেকে বিদেশে জেলার আম পাঠাতে পেরে খুশি ব্যবসায়ীরাও।

আরও পড়ুন:সারদাকর্তার চিঠির পরও কেন অন্ধ এজেন্সি? সংবাদমাধ্যমের একাংশকেও তো.প কুণালের
আম ব্যবসায়ীর জানান,ফলন ভালো হওয়ায় রাজস্থান,ছত্রিশগড়,বিহার, ঝাড়খন্ড সহ একাধিক রাজ্যের সাথে সাথে এবার আম পাঠানো হচ্ছে বিদেশেও। এতে হুগলির আমও আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে।
মালদার পর সব থেকে বেশি আমের চাষ হয় হুগলি জেলায়। ব্যান্ডেল, সুগন্ধা,চুঁচুড়া সহ সিঙ্গুরের মাটি রসালো আমের চাহিদাও বেশ বেশি। প্রত্যেক বছর আমের বাগানের মালিকদের থেকে লিজ নিয়ে আম চাষ করে চাষীরা। হিমসাগর, ল্যাংড়া, থেকে শুরু করে নানান প্রজাতির সুস্বাদু আম চাষ হয় হুগলিতে। এবছর ফলন ভালো হওয়ায় লাভের মুখ দেখছে চাষীরা। গত বছর আমের দাম অনেকটা বেশি ছিল কারণ আমের ফলন কম হয়েছিল।আর এই বছর আমের ফলন বেশি হওয়ায় আমের দাম তুলনামূলক ভাবে কম। তবে,এবারে নিজের জেলার বিভিন্ন প্রজাতির আম ভিন রাজ্য সহ বিদেশে পাড়ি দেওয়ায় লাভ ভালোই হয়েছে। আর এতেই খুশি তাঁরা।

 

Related articles

আচমকা অভিষেকের ‘শান্তিনিকেতন’-এ পুলিশের টিম, নিয়ে গেল মনিটর!

কলকাতা পুরসভার নোটিশের মধ্যেই আবার আচমকা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ি শান্তিনিকেতন-এ কলকাতা...

প্রশাসনিক সম্পর্ক মজবুত করতে আমলাদের নিয়ে সন্ধ্যায় নৈশভোজ মুখ্যমন্ত্রীর

রাজ্যের প্রশাসনে সমন্বয় ও স্বচ্ছ কাজের পরিবেশ গড়ে তুলতে নতুন উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)।...

চাকরিহারাদের জমায়েত: মুখ্যমন্ত্রীর জনতার দরবারে চাকরি চেয়ে ভিড়

সমাজের সব স্তরের সব ধরনের মানুষের সমস্যা শোনার জন্য মুখ্যমন্ত্রী পদে এসেই জনতার দরবার শুরু করেছেন শুভেন্দু অধিকারী।...

ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই লালগোলার হোল্ডিং সেন্টারে ৩ ‘অনুপ্রবেশকারী’

ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট- কয়েকদিন আগেই অনুপ্রবেশকারীদের তাড়াতে আগেই এই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই মর্ম দুই আগেই...