Thursday, February 12, 2026

সেপ্টেম্বরের পরও ২০০০-এর নোট অবৈধ নয়: নোট বাতিল প্রসঙ্গে বার্তা শক্তিকান্তের

Date:

Share post:

২০০০ টাকার নোট বাতিল করেছে কেন্দ্রীয় রিজার্ভ ব্যাঙ্ক(RBI)। ২০০০ টাকার নোট(2000 rupess) ব্যাঙ্ক থেকে বদলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দেশবাসীকে। এই নোট বদলের সময় দেওয়া হয়েছে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত। তবে হঠাৎ এহেন কেন্দ্রীয় ঘোষণায় আশঙ্কায় ভুগছেন আমজনতার একাংশ। দ্রুত নোট বদলাতে চাইছেন তাঁরা। ঠিক কীভাবে ব্যাংকে গিয়ে নোট বদল করতে হবে, সেই প্রক্রিয়া নিয়েও ধন্দে সাধারণ মানুষ। এহেন পরিস্থিতিতে দেশবাসীকে আশ্বস্ত করলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস(Shaktikanta Das)। জানালেন, যাতে করে সাধারণ মানুষ নির্বিঘ্নে নোট বদল করতে পারেন, তার জন্যই সেপ্টেম্বর অবধি সময় দেওয়া হয়েছে। একইসঙ্গে এটাও জানালেন, ৩০ সেপ্টেম্বরের পরও ২০০০-এর নোট বৈধ।

এদিন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর বলেন, ”এখনই ব্যাঙ্কে গিয়ে ভিড় করার প্রযোজন নেই। ৩০ সেপ্টেম্বরের পরও ২০০০টাকার নোট দেশে বৈধে থাকবে। আমরা কেবল দেশবাসী বিষয়টা যাতে গুরুত্ব সহকারে নেয় সেই কারণে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছি। আপনাদের হাতে এখনও চার মাস সময় রয়েছে।” এর সঙ্গেই তিনি বলেন, “নোটবন্দির সময় নিষিদ্ধ টাকার খালি জায়গা পূরণ করার জন্যই প্রাথমিকভাবে ২০০০ টাকার নোট আনা হয়েছিল। আগামীকাল থেকে ব্যাঙ্কগুলিকে ২০০০ টাকার নোট বিনিময়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থার পরামর্শ দেওয়া হয়েছে। যাতে কারেন্সি নোটের পর্যাপ্ত স্টক পাওয়া যায় সেই ব্যবস্থাই করা হচ্ছে।”

উল্লেখ্য, গত শুক্রবার রাতে রিজার্ভ ব্যাঙ্কের তরফে ২০০০ টাকার নোট বাতিল বলে ঘোষণা করা হয়। এবং বলা হয় আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই নোট ব্যাঙ্ক থেকে বদলে নেওয়ার। তবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আপনি ২০০০ টাকার নোট জমা দিতে না পারলে কী হবে, তা বিজ্ঞপ্তিতে বলা হয়নি। সোমবার সেটা স্পস্ত করে দিলেন শক্তিকান্ত দাস।

spot_img

Related articles

বাংলা বলার অপরাধে খুন পরিয়ায়ী শ্রমিক! আইন আনুক কেন্দ্র: সুখেন-খুনে কেন্দ্রকে চ্যালেঞ্জ চন্দ্রিমা-ব্রাত্যর

ফের ডবলইঞ্জিনের জোট সরকারের রাজ্যে খুন বাংলাভাষী পরিযায়ী শ্রমিক। অভিযোগ, বাংলা ভাষায় কথা বলার অপরাধে মহারাষ্ট্রের পুনেতে (Pune,...

ফারহানকে ক্ষতিপূরণ দেবেন না রণবীর, বলিউডে বাড়ছে ‘ডন’ বিতর্ক

সাফল্যে মাথা ঘুরে গেছে রণবীর সিংয়ের (Ranveer Singh)! ইচ্ছেমতো প্রযোজক পরিচালকদের সঙ্গে কথার খেলাপ করছেন 'ধুরন্ধর' অভিনেতা? বলিউডে...

রাস্তায় চাকা গড়ালেই বেজে উঠবে মিউজিক! দেশের প্রথম সুরেলা সড়ক মুম্বইয়ে

বিশেষ মিউজিক্যাল স্ট্রিপের উপর দিয়ে গাড়ির চাকা গড়ালেই বেজে উঠবে 'জয় হো' সুর। গাড়ির কাচ বন্ধ থাকলেও দিব্যি...

ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে বিশ্বকাপে দুর্নীতি! অবিক্রিত নরম পানীয় ফের বোতলবন্দি

বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে টি২০ বিশ্বকাপের (T20 World Cup )দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে খেলতে নামছে ভারত। তার আগে বিতর্কে...