Thursday, June 11, 2026

দুঃস্থের সহায়: ইরাদেবীর বাড়িতে গেল অভিষেকের ‘দূত’, মিলল সাহায্য

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনকে নজরে রেখে জনসংযোগ কর্মসূচিতে বেরিয়েছেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর থেকে দক্ষিণ যেখানেই যাচ্ছেন কার্যত জনস্রোতে ভাসছেন তিনি। মিশে যাচ্ছেন মানুষের সঙ্গে, শুনছেন তাদের অভাব অভিযোগের কথা। মিলছে চট জলদি সমাধানও। তেমনি জলপাইগুড়িতে জনসংযোগ কর্মসূচি চলাকালীন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) কাছে লক্ষীর ভান্ডার(Lakshmi Bhandar) পান না বলে অভিযোগ জানিয়েছিলেন ময়নাগুড়ি বাসিন্দা ৬৫ বছর বয়সী ইরা পাল। তার অভিযোগ শুনে বিষয়টি দেখার আর শাস্তি দিয়েছিলেন তৃণমূল সাংসদ। অবশেষে ইরা দেবীর বাড়িতে পৌঁছাল অভিষেকের দূত। একই সঙ্গে মিলল আর্থিক সাহায্য।

তৃণমূল সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে লক্ষীর ভান্ডার না পাওয়ার অভিযোগ জানিয়েছিলেন ইরা পাল নামে বছর ৬৫-র এক মহিলা। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিনব এই প্রকল্পের সুবিধা পাওয়ার নির্দিষ্ট বয়স পেরিয়ে যাওয়ায় এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত তিনি। যদিও ৬৫ বছর বয়সে রাজ্য সরকারের আরও একটি জনপ্রিয় প্রকল্প বার্ধক্য ভাতার সুবিধা নেওয়ার জন্য জানানো হয় তাঁকে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে ইরা দেবীর হাতে তুলে দেওয়া হয়েছে আর্থিক সাহায্য।

এদিন এক ভিডিও বার্তায় ইরা দেবীর সন্তান পার্থ পাল জানান, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর তাঁর প্রতিনিধি আমাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং আমার মাকে আর্থিক সাহায্য দেন। এর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ।” পাশাপাশি তিনি বলেন, “যেহেতু আমার মা লক্ষ্মীর ভান্ডার পাওয়ার যোগ্য নয় সেহেতু অভিষেক বাবুর নির্দেশমতো আমরা আগামীকালই সমস্ত কাগজপত্র নিয়ে বার্ধক্য ভাতার জন্য আবেদন জানাচ্ছি।”

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...