Saturday, April 4, 2026

কুড়মি আন্দোলনের নামে গু.ন্ডামি, জখম বীরবাহা! ক্ষু.ব্ধ মমতা-অভিষেক

Date:

Share post:

সোমনাথ বিশ্বাস, ঝাড়গ্রাম: কুড়মি আন্দোলনের নামে জঙ্গিপনা। নিজেদের দাবি নিয়ে বনধ, অবরোধ, বিক্ষোভকে ছাপিয়ে গেল কুড়মিদের একাংশ। শুক্রবার ছিল তৃণমূলের নবজোয়ারের ৩০তম দিন।

এদিন ঝাড়গ্রামে কর্মসূচি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জনজোয়ারে ভাসতে ভাসতে অভিষেক যখন অধিবেশন মঞ্চ ও জনসভার এলাকায় ঢুকছেন, ঠিক তার কয়েক কিলোমিটার আগে গড় শালবনিতে একদম কুড়মি আন্দোলনকারী তাঁর কনভয়ের উপর আক্রমণ করার চেষ্টা করে।

অভিষেকের গাড়ি অল্পের জন্য রক্ষা পেলেও তাঁর কনভয়ের পিছনের একটি গাড়িতে ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বীরবাহ হাঁসদা। তাঁর গাড়িতে এলোপাতাড়ি ইট-পাটকেল ছোড়ে কুড়মি আন্দোলনকারীদের একাংশ। চোট পান বীরবাহ। তাঁর গাড়ির কাঁচ ভেঙে চোখে ঢুকে যায় চালকের। ওই গাড়িতেই ছিলেন বীরবাহার বয়স্ক বাবা। তিনিও আতঙ্কিত হয়ে পড়েন। ভাঙচুর করা হয় সংবাদ মাধ্যমের গাড়িও। আহত হয়েছেন সাংবাদিকরাও। পুলিশের উপরও হামলা চালানো হয়।

এই ঘটনায় ক্ষুব্ধ বীরবাহা হাঁসদা। তিনি পুলিশে অভিযোগ করেছেন। আন্দোলনের নামে এমন ঘটনার তীব্র নিন্দা করেন তিনি। জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন। এমন ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। পুলিশ প্রশাসনকে কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...