Tuesday, March 24, 2026

প্রতারণার শিকার সুব্রত ভট্টাচার্য, খোয়া গেল ১৭ লক্ষ টাকা

Date:

Share post:

প্রতারণার শিকার বাংলার প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য। জানা গিয়েছে, মোহনবাগানের প্রাক্তন ফুটবলারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে খোয়া গিয়েছে ১৭ লক্ষ টাকা। সেই টাকা এখনও উদ্ধার করা যায়নি। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন সুব্রত।

ব্যাঙ্কের থেকে টাকা কীভাবে উধাও হল, তা এখনও পরিষ্কার নয় সুব্রত ভট্টাচার্যের কাছে। এই নিয়ে তিনি জানিয়েছেন, “পার্ক স্ট্রিটের একটি বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা রেখেছিলাম। পাঁচ-ছ’দিন আগে মোবাইলে টাকা তোলার মেসেজ দেখতে পেয়েছিলাম। ব্যাঙ্কে গিয়ে মিলিয়ে দেখি, অ্যাকাউন্ট থেকে ১৭ লক্ষেরও বেশি টাকা তুলে মেওয়া হয়েছে। প্রথমে পার্ক স্ট্রিট থানা, পরে গল্ফগ্রিন থানায় এফআইআর দায়ের করি। কিন্তু এখনও সেই লোপাট হওয়া টাকার হদিস মেলেনি।”

পার্ক স্ট্রিটের এক বেসরকারি ব্যাঙ্কের শাখায় অ্যাকাউন্ট রয়েছে সুব্রত ভট্টাচার্যের। পাঁচ-ছয়দিন আগে টাকা তোলার মেসেজ পান মোবাইলে। তারপর ব্যাঙ্কে খোঁজ করতে গিয়ে দেখেন প্রায় ১৭ লক্ষ টাকা হাপিশ হয়ে গিয়েছে। ব্যাঙ্কের পরামর্শ মেনে প্রথমে পার্ক স্ট্রিট থানা, তারপর বাড়ির কাছের গল্ফগ্রিন থানায় এফআইআর দায়ের করেন সুব্রত ভট্টাচার্য।

সুব্রত মনে করছেন, তিনি অনলাইন জালিয়াতির স্বীকার হয়েছেন। আপাতত অপেক্ষা করছেন হারানো টাকা ফেরত পাওয়ার আসায়। কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও বুঝতে পারছেন না প্রাক্তন ফুটবলার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:হতাশ হয়ে রবিবার স্টেশনেই ঘুমালেন ধোনি ভক্তরা, ভাইরাল ভিডিও

 

 

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...