Thursday, June 25, 2026

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের জন‍্য রওনা দিলেন রোহিত-যশস্বী, অনুশীলনে বিরাট

Date:

Share post:

৭ জুন থেকে ওভালে বসতে চলেছে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের আসর। এই ম‍্যাচে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। তারই প্রস্তুতিতে ইতিমধ্যে লন্ডন পৌঁছে গিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি, শার্দুল ঠাকুর, উমেশ যাদবরা। আর এবার বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে রওনা দিলেন, ভারতের টেস্ট অধিনায়ক রোহিত শর্মা, ইশান কিষান এবং স্ট্যান্ড-বাই ক্রিকেটার যশস্বী জয়সওয়াল। তিন ক্রিকেটারই মুম্বাই থেকে ব্রিটেনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেই ছবি পোস্ট করে যশস্বী। আরেকজন স্ট্যান্ড-বাই ক্রিকেটার সূর্যকুমার যাদব সোমবার দলের সঙ্গে যুক্ত হতে পারেন।

এদিকে শুভমন গিল, মহম্মদ শামি, রবীন্দ্র জাদেজা এবং অজিঙ্কে রাহানে সোমবার রাতে আইপিএল ফাইনালের পরে রওনা দেবেন। শার্দুল ঠাকুর, উমেশ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ এবং স্ট্যান্ড-বাই পেসার মুকেশ কুমার ইতিমধ্যেই একটি ছোট্ট ক্যাম্প করে অনুশীলন শুরু করে দিয়েছে। অনুশীলনে নেমে পরলেন বিরাট কোহলিও। সেই ছবি পোস্ট বিসিসিআইয়ের।

আরও পড়ুন:প্রতারণার শিকার সুব্রত ভট্টাচার্য, খোয়া গেল ১৭ লক্ষ টাকা

 


 

 

Related articles

১৫ বছরের যাত্রাপথে ইতি, চ্যানেলের বিরুদ্ধে বিস্ফোরক রচনা

অপেশাদার মানসিকতা! ১৫ বছরের যাত্রাপথে 'এন্ডিং লাইন' রচনার (Rachana Banerjee)। রাজনৈতিক ক্যারিয়ারের মাঝেও সময় বের করে এপিসোড ব্যাঙ্কিং...

শূন্য পদে নিয়োগ, রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বে কৃষ্ণ গুপ্তা

রাজ্যের বিভিন্ন পুরসভার নির্বাচন (Municipal Elections) আয়োজনের প্রস্তুতির মধ্যেই প্রশাসনিক ক্ষেত্রে বড় সিদ্ধান্ত। রাজ্য নির্বাচন কমিশনের (State Election...

প্রবল বৃষ্টিতে ব্যাহত তারাতলার বিপর্যয়ের উদ্ধারকাজ

তারাতলায় (Taratala) উদ্ধার অভিযানের মধ্যেই নতুন চ্যালেঞ্জ হয়ে উঠল আবহাওয়া (Weather)। বৃহস্পতিবার (Thursday) দুপুরে আচমকা ঘন কালো মেঘে...

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...