Thursday, May 14, 2026

বিত.র্কের পর দেবের সঙ্গে ফের পরাণই! ‘প্রধান’-এর মুখ্য চরিত্রে ‘টনিক’ জুটির কামব্যাক

Date:

Share post:

তারকা সাংসদ অভিনেতা দেব (Dev) মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) নিয়ে সিনেমা করার পর থেকেই বিতর্ক বেড়েছিল বাংলা চলচ্চিত্র জগতে। সুপারস্টার দেবের অনেক সতীর্থরাও বলেছিলেন ‘প্রজাপতি’ (Prajapati) সিনেমা হয়তো মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) বাদ দিয়েও ভাবা যেত। বিতর্কের আঁচ পড়েছিল সিনেমার প্রদর্শনেও। যেভাবে তৃণমূল কংগ্রেসকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষ নেতৃত্বকে বারবার অসম্মান করেছেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী, সেখানে দাঁড়িয়ে নিজের সিনেমাতে দেব (Dev) কেন মিঠুনকে দিয়ে কাজ করানোর সিদ্ধান্ত নিলেন, এই নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে সাংসদ-অভিনেতাকে। অনেকে বলেছেন অভিনয়ের দিক থেকে বিচার করলে পরাণ বন্দ্যোপাধ্যায় ‘টনিক ‘ সিনেমায় অনেক ভালো অভিনয় করেছেন। এই সব কিছু শোনা এবং জানার পর এবার খানিকটা পিছু হটলেন দেব। নিজের আগামী ছবিতে ‘টনিক’ জুটির প্রত্যাবর্তনের ঘোষণা করেছেন প্রযোজক অতনু রায়চৌধুরী (Atanu Roychowdhury)। পরিচালনার দায়িত্বে থাকছেন অভিজিৎ সেন। শীতের ছুটিতে বাঙালি দর্শককে এবার ‘প্রধান’ (Pradhan) পারিবারিক ছবি উপহার দেবেন তাঁরা।

অভিজিৎ সেন পরিচালিত ‘প্রধান’ ছবির নায়িকা হবেন সৌমিতৃষা (Soumitrisha Kundu), নায়ক দেব। সুপারস্টার দেবের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রজাপতি’ নিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে প্রমোশনের জন্য ছুটে গেছেন অভিনেতা নিজেই। তিনি যতই বোঝানোর চেষ্টা করুন না কেন, বাঙালি দর্শকের কাছে ‘টনিক’ সিনেমার মাধ্যমে পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay) যে বিশেষ জায়গা করে নিয়েছেন তা বলাই বাহুল্য। তার ধারে কাছে পৌঁছতে পারেননি মিঠুন চক্রবর্তী। সেই কারণেই এবার দেব-পরাণ জুটির প্রত্যাবর্তন ঘটতে চলেছে। বাংলার সিনেপ্রেমী হিসেবে অভিনেতা বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjit Chakraborty) কয়েকদিন আগেই বিস্ফোরক মন্তব্য করেছেন দেব এবং মিঠুনের একসঙ্গে কাজ করা নিয়ে। তিনি স্পষ্ট বলেছেন, “সকালে যে আমার মাকে গালাগালি দিয়েছে, বিকেলে আমি তাকে মাংস ভাত খাওয়াব! এটা আমি কিছুতেই করব না।” নিজের সিনেমায় বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) নেওয়া নিয়ে তৃণমূল (TMC) সাংসদ তথা অভিনেতা দেব ওরফে দীপক অধিকারীর বিরুদ্ধে তোপ দেগেছেন চিরঞ্জিৎ।

প্রসঙ্গত নরেন্দ্র মোদি কলকাতায় এসে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে, “দিদি, ও দিদি” বলে ব্যঙ্গ করে কদর্য আক্রমণ করলেন, তখন এই মিঠুন চক্রবর্তী মোদির পাশে দাঁড়িয়ে ছিলেন। মিঠুন চক্রবর্তীকে নিয়ে সিনেমা করা মানে বিজেপি তার ফায়দা নেবে এমন কথা মনে করেছিলেন রাজনৈতিক মহলের একাংশ। সব দেখেশুনে এবার তাই পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই দেবের অন স্ক্রিন কেমিস্ট্রিকে সকলের সামনে ফের তুলে ধরতে ব্যস্ত প্রযোজক পরিচালকরা। পরিস্থিতির গুরুত্ব বুঝে হয়তো নিজের ‘ভুল’ শুধরে নিতেই দেব আবার জুটি বাঁধছেন বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আসলে বাংলার মা মাটি মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে খারাপ কথা উচ্চারণ করা ব্যক্তি বা দলকে কোনও রকমের জায়গা দিতে নারাজ, সেটা বোধহয় বুঝেছেন ঘাটালের সাংসদ নিজেও। আগস্টে শুরু সিনেমার শুটিং।

 

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...