Thursday, May 7, 2026

WTC ফাইনালের আগে চোট পেলেন ভারত অধিনায়ক, করতে পারলেন না অনুশীলন

Date:

Share post:

বুধবার ওভালে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল। ফাইনালে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। তবে তার আগে আঙুলে চোট পেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। মঙ্গলবার অনুশীলনে ব্যাট করার সময় বাঁহাতের বুড়ো আঙুলে বল লাগে রোহিতের। তবে সেই চোট গুরুতর নয় বলেই মনে করা হচ্ছে।

জানা যাচ্ছে, অনুশীলনের সময় বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান রোহিত। থ্রো ডাউন অনুশীলনের সময় চোট লাগে তাঁর। ততক্ষণাৎ নেট দিয়ে বেরিয়ে আসেন রোহিত, দলের ফিজিও কমলেশের কাছে যান। এরপর ভারতীয় ফিজিও তাঁর বাঁ হাতের বুড়ো আঙুলে ব্যান্ডেজ লাগিয়ে দেন। এবং এর ১০ মিনিট পর তিনি আবার নেটে ফিরে যান। যদিও এরপর ব্যাটিং অনুশীলন করতে পারেননি তিনি। কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় অধিনায়ক রোহিত শর্মাকে। তবে রোহিতের চোট কতোটা গুরুতর তা জানা যায়নি।

আরও পড়ুন:আগামিকাল WTC ফাইনালে নামার আগে কী বললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা?

 

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...