Wednesday, May 6, 2026

ডেঙ্গু-ম্যালেরিয়া প্রতিরোধে নয়া উদ্যোগ রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের

Date:

Share post:

ডেঙ্গু ম্যালেরিয়ার মত মশা বাহিত রোগ প্রতিরোধে গৃহীত পদক্ষেপ সম্পর্কে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর সমস্ত পুরসভার কাছে সাপ্তাহিক রিপোর্ট তলব করেছে। মশার লার্ভা দমনে নিয়মিত সাফাই অভিযান ও সচেতনতার প্রচার চালানোর পাশাপাশি ১৫ দিন অন্তর পুর আধিকারিকদের বাড়ি বাড়ি সারপ্রাইজ ভিজিট করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে গত মরশুমে যেসব এলাকায় সংক্রমনের হার বেশি ছিল সেই সব জায়গায় আরো বেশি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। নির্মীয়মান বাড়ি ও আবাসনগুলিতে বিশেষ নজরদারি করতে বলা হয়েছে। প্রতি সপ্তাহে পুরসভাগুলিকে তাদের এই কাজের বিস্তারিত রিপোর্ট পুর ও নগরোন্নয়ন দফতর কে পাঠাতে হবে। ডেঙ্গু ম্যালেরিয়া প্রতিরোধে পুরো ও নগর উন্নয়ন দফতর এর আগেই একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে। সমস্ত পুরসভা গুলিকে ওই নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করতে বলা হয়েছে।

গত বছর ডেঙ্গি-ম্যালেরিয়ার সংক্রমণে দেশের মধ্যে শীর্ষে ছিল বাংলা। এ বারেও যাতে তার পুনরাবৃত্তি না হয়, তার জন্য এখন, ভরা গ্রীষ্ম থেকেই কোমর বেঁধেছে রাজ্য স্বাস্থ্য দফতর। মে থেকে নভেম্বর পর্যন্ত টানা মশাবাহিত অসুখ নিয়ে প্রচার চালানোর পাশাপাশি বাড়ি বাড়ি সমীক্ষা ও লার্ভা নিধনের জন্য পরিকল্পিত বাজেটের বাইরে প্রায় সাড়ে ৮ কোটি টাকা মঞ্জুর করেছে রাজ্য সরকার। এর মধ্যে রাজ্যে সংক্রমণের শীর্ষে থাকা উত্তর ২৪ পরগনার জন্য বরাদ্দই সবচেয়ে বেশি ৬২ লাখ টাকা।

আরও পড়ুন- রেল দু.র্ঘটনায় মৃ.ত বেড়ে ২৮৮, এখনও শনাক্ত করা যায়নি ৮৩ জনের দে.হ

Related articles

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...

অভিষেকের বাড়ি-অফিসের সামনে থেকে সরল পুলিশি নিরাপত্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তাও শিথিল হল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি শান্তিনিকেতনের...

‘পদত্যাগ করুন পিয়া’, ইমপা সভাপতির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পরিবর্তনের পক্ষে প্রযোজকরা!

বাংলার রাজনৈতিক মানচিত্রে পরিবর্তন হতেই টালিগঞ্জের স্টুডিওপাড়ায় এসে পড়ল তার ঝাপটা। লাইট -ক্যামেরা- অ্যাকশন জগতের ক্ষমতার অলিন্দেও এবার...

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...