Monday, May 18, 2026

ওষুধের খামে এবার থেকে বাংলায় লিখতে হবে খাওয়ার পরিমাণ-নিয়ম, নির্দেশিকা জারি রাজ্যের

Date:

Share post:

রাজ্যের সর্বস্তরের সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে বিলি করা ওষুধের খামে এবার থেকে বাধ্যতামূলক ভাবে বাংলায় তা খাওয়ার পরিমাণ ও নিয়ম লিখে দিতে হবে। যাতে ইংরেজি না জানা রোগীরা অসুবিধায় না পড়েন। এই মর্মে নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। নির্দেশিকায় বলা হয়েছে, এবার থেকে রাজ্যের সব সরকারি হাসপাতালের ফার্মাসি থেকে যখন কোনও রোগী বা তাঁর পরিজন কোনও ওষুধ নেবেন তখন প্রতি ধরনের ওষুধ আলাদা খামে ভরে দিতে হবে। সেই সঙ্গে প্রতিটি খামের গায়ে হাসপাতালের রবার স্ট্যাম্প দিয়ে বাংলায় কোন ওষুধ কতটা, কখন, কতবার খাবেন, তা লিখে দিতে হবে।

দুর্বোধ্য প্রেসক্রিপশন এবং ইংরেজিতে লেখা ব্যবস্থাপনার কারণে ওষুধের নাম, সময়, ডোজ সংক্রান্ত ভুলভ্রান্তি বন্ধ করতেই এই উদ্যোগ বলে স্বাস্থ্য সূত্রে জানা গিয়েছে। এর ফলে রোগীর সুরক্ষার বিষয়টি নিশ্চিত হবে। এছাড়া, সরকারি ক্ষেত্রে স্থানীয় ভাষার ব্যবহারও বাড়বে। গ্রাম বাংলার অনেক মানুষই বেশির ভাগ সময় ইংরেজিতে লেখা প্রেসক্রিপশন দুর্বোধ্য শব্দগুলি পড়ে বুঝতে পারেন না। তাঁদের ক্ষেত্রে এই বাংলায় লেখা অনেক সমস্যার সমাধান ঘটিয়ে দেবে। তাঁরা নিজেরাই বুঝতে পারবেন কোন ওষুধ দিনে কতবার, কোন কোন সময়ে, ঠিক কতটা খেতে হবে।

আরও পড়ুন- শনিবার থেকে ছুটি বাতিল রাজ্যের সমস্ত পুলিশ কর্মীর, জারি নির্দেশিকা

Related articles

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...

দেবজ্যোতি মিশ্রের ‘আলোপাখির গান’, চাঁদের হাট জিডি বিড়লা সভাঘরে

সুরের কোনো সীমানা হয় না। দেশকাল ও ভাষার গণ্ডি পেরিয়ে সুরই মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বাংলা তথা...

সংখ্যালঘু ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নেদারল্যান্ডসের কটাক্ষ, কড়া জবাব ভারতের

ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকার নিয়ে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন যে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তার...

কোর্টের লড়াইয়ে স্বস্তি বিসিসিআই, জ্বালানি সংকটের মধ্যেও চলবে আইপিএল?

মাঠের বাইরে কোর্টের লড়াইয়ে বড় জয় বিসিসিআই(BCCI)। আরটিআইয়ের (RTI) আওতায় পড়বে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ৮ বছর ধরে...