Thursday, May 14, 2026

রাজ্যে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ: পঞ্চায়েতে বিজেপির হয়ে মনোনয়ন জমা বগটুইয়ের মিহিলালের আত্মীয়দের

Date:

Share post:

রাজ্যে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বজায় রয়েছে। সেই কারণে রাজ্য সরকারের থেকে সব আর্থিক সাহায্য পাওয়ার পরেও বিজেপির হয়ে মনোনয়ন জমা দিলেন বগটুইয়ের মিহিলাল শেখের (Mihilal Shekh) পরিবারের ৩ সদস্য। সোমবার, বীরভূমের (Birbhum) রামপুরহাট ১ নম্বর ব্লক অফিসে মনোনয়ন পত্র জমা করেন মিহিলালের ভাইপো, তাঁর স্ত্রী ও আরেক মহিলা। নিজে দাঁড়িয়ে থেকে সেই কাজ তদারক করেন মিহিলাল।

২০২২-র ২১ মার্চ খুন হন TMC নেতা ভাদু শেখ। সেই রাতেই বগটুই গ্রামে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছিল বেশ কয়েকজন। তালিকায় ছিলেন মিহিলালের স্ত্রী, মা, মেয়ে এবং বোন। এর পরেই পরিবারের পাশে দাঁড়ায় রাজ্য প্রশাসন। ঘটনাস্থলে গিয়ে পরিবারকে সমবেদনা জানান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banejee)। সরকারি তরফে আর্থিক সহায়তা, পরিবারের একজনকে চাকরিও দেওয়া হয়। কিন্তু ঘোলা জলে মাছ ধরতে নেমে যায় বিজেপি। বগটুইয়ে শুভেন্দু অধিকারীর সভায় দেখা যায় মিহিলালকে। এবার পঞ্চায়েত নির্বাচনে তাঁর পরিবারের ৩জন বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।

আরও পড়ুন- বেলা গড়াতেই শহরে স্বস্তির বৃষ্টি, দমকা হাওয়ায় রাজ্যে বর্ষার আগমনী সুর  

রাজনৈতিক মহলের মতে, বাংলায় গণতান্ত্রিক পরিবেশ বজায় রয়েছে। প্রশাসনের সহায়তা পাওয়া মানেই, শাসকদলের হয়ে কাজ করতে হবে- এরকম কোনও বাধ্যবাধকতা নেই। সবাই মুক্ত পরিবেশে নির্বাচনে অংশ নিতে পারেন। আর তার প্রকৃষ্ট উদাহরণ মিহিলালের পরিবারের সদস্যদের বিজেপি হয়ে মনোনয়ন জমা।

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...