Tuesday, March 24, 2026

Karnataka: সরকার বদল সিলেবাস বদল, বাদ পড়লেন সাভারকার-হেডগেওয়ার

Date:

Share post:

সরকার বদলের সঙ্গে সঙ্গে কর্নাটকে(Karnataka) বদলে গেল গা-জোয়ারি, গৈরিকীরণের শিক্ষানীতি। বিজেপি শাসনে বদলে ফেলা পাঠ্যপুস্তক বিজেপির(BJP) সঙ্গে সঙ্গেই মুছে যাচ্ছে কংগ্রেস(Congress) শাসিত কর্নাটকে। পাঠ্য পুস্তক থেকে বাদ যাচ্ছে কে বি হেডগেওয়ার এবং বীর সাভারকারের অধ্যায়। বৃহস্পতিবার কর্নাটক মন্ত্রীসভার বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে বিজেপি শাসনের শেষ দিকে গতবছর এই কয়েকটি অধ্যায় পাঠ্যপুস্তকে যুক্ত করা হয়েছিল।

জানা গেছে, কর্ণাটকে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত কান্নাডা এবং সমাজবিদ্যার পাঠ্যবই থেকে এই অধ্যায়গুলি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যের স্কুল শিক্ষা এবং সাক্ষরতা মন্ত্রী মধু বঙ্গরাপ্পা জানান, বিজেপি আমলে পাঠ্যপুস্তকে যা যা বদল ঘটানো হয়েছিল সেই সব অধ্যায় বাদ দেওয়া হবে। জানা গেছে, হেডগেওয়ার, সাভারকার সম্পর্কিত অধ্যায় বাদ দিয়ে সেখানে যুক্ত করা হবে সাবিত্রীবাঈ ফুলে, সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর এবং প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু প্রসঙ্গিত অধ্যায়।

উল্লেখ্য, গত বছর বাসবরাজ বোম্মাই-এর নেতৃত্বাধীন বিজেপি সরকার নিজেদের গৈরিকীকরণ নীতি অব্যাহত রেখে ব্যপক পরিবর্তন করা সিলেবাসে। যা নিয়ে বিতর্ক কিছু কম হয়নি। শিক্ষার গৈরিকীকরণের বিরুদ্ধে ফুঁসে ওঠেন কর্নাটকের বুদ্ধিজীবী মহল। তখন কংগ্রেস অবশ্য ঘোষণা করে ক্ষমতায় ফিরলে পাঠ্যপুস্তকে ফের বদল আনা হবে। সেই মতোই এবার পদক্ষেপ নিল কর্নাটকের কংগ্রেস সরকার। এপ্রসঙ্গে, শিক্ষামন্ত্রী মধু বঙ্গরাপ্পা জানিয়েছেন, অত্যন্ত দ্রুততার সঙ্গে মাত্র ১৫ দিনের মধ্যে সরকার কমিটি গঠন করেছে এবং ছাত্রছাত্রীদের স্বার্থে পাঠ্যপুস্তকের সার্বিক বদল ঘটানোর সিদ্ধান্ত নিয়েছে, যা আগামী শিক্ষাবর্ষ থেকে পুরোপুরি কার্যকর হবে।

Related articles

SIR মামলাতে থেকে আইপ্যাক কাণ্ড, আজ নজর সুপ্রিম কোর্টে 

মঙ্গলবার রাজ্যে দুই গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। একদিকে রয়েছে এসআইআর (SIR) সংক্রান্ত মামলা অন্যদিকে...

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে...

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...