Thursday, May 14, 2026

কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইকোর্টের রায়কে চ্যা.লেঞ্জ! শনিবারেই সুপ্রিম কোর্টে রাজ্য

Date:

Share post:

শুক্রবার সন্ধ্যার পর থেকেই জল্পনা বাড়ছিল, শনিবার সকালে গোটা ছবিটা স্পষ্ট হয়ে গেল। রাজ্যের সব জেলার সব বুথে কেন্দ্রীয় বাহিনী(CRPF) মোতায়ন করে পঞ্চায়েত ভোট (Panchayet Election) করার যে নির্দেশ দিয়েছে কলকাতা আদালত (Calcutta High Court), তার বিরোধিতা করে এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন (West Bengal State Election Commission) ও রাজ্য সরকার (Government of West Bengal)। শনি এবং রবিবার সুপ্রিম কোর্ট বন্ধ থাকায় ই-ফাইলিং এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন। তার আগে মনোনয়ন পর্ব ঘিরে বিক্ষিপ্ত অশান্তিকে ঘিরে বিরোধীরা বড় ইস্যু করে তোলার চেষ্টা করছে বলে, আগেই তোপ দেগেছিল তৃণমূল (TMC)। যেভাবেই হোক কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট পরিচালনা করার যে চক্রান্ত করছে রাম বাম জোট ,তার পর্দা ফাঁস করেছিল ঘাসফুল শিবির। বৃহস্পতিবার সন্ধ্যায় হাইকোর্টের তরফে বলা হয় রাজ্যের সব জেলাতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে রাজ্যের ভোট রাজ্য পুলিশ করবে এটাই স্বাভাবিক, তাহলে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এসে বাংলায় বিজেপি ঠিক কোন কার্যসিদ্ধি করতে চাইছে ? হাই কোর্টের নির্দেশ ছিল, ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রের কাছে বাহিনী চাইতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। সেই নির্দেশের পর গতকালই ২৪ ঘণ্টা অতিক্রান্ত। সূত্রের খবর নবান্ন মনে করছে , কোথায় কত পুলিশ লাগবে, নির্বিঘ্নে ভোট করাতে নিরাপত্তা সংক্রান্ত কী কী পদক্ষেপ করা দরকার, তা রাজ্যের কাছে জানতে চাইবে রাজ্য নির্বাচন কমিশন। এটাই দস্তুর। কিন্তু হাই কোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্যকে এড়িয়ে রাজ্য নির্বাচন কমিশনকে সরাসরি নির্দেশ দিয়েছে। এই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে (Supreme Court) রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন।

 

 

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...