Wednesday, June 24, 2026

নিখোঁজ নয়, পঞ্চায়েত ভোটের প্রচারের মধ্যেই ইডির ডাকে সিজিও কমপ্লেক্সে সায়নী

Date:

Share post:

গত ৪৮ ঘণ্টায় কোনওভাবেই তাঁর ‘খোঁজ’ পাওয়া যাচ্ছিল না। কিন্তু নিয়োগ মামলায় সল্টলেক সিজিও ইডির ডাকে সাড়া দফতরে হাজিরা দিলেন তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ।সিজিও কমপ্লেক্সে হাসি মুখে ঢোকেন সায়নী। আত্মবিশ্বাসের সুরে সায়নী বলেন, “আমি পঞ্চায়েতের ভোটের প্রচারে ছিলাম। আমায় ৪৮ ঘণ্টার নোটিশে ডাকা হয়েছে। তাতে এসেছি আমি।” পাশাপাশি তিনি বলেন, “১০০ শতাংশ সহযোগিতা করব। প্রতিহিংসার কারণে ডাকা হয়েছে।”

আজ, শুক্রবার সকাল ১১টা ৩০ মিনিটের মধ্যে সায়নীকে সিজিও কমপ্লেক্সে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তিনি আদৌও হাজিরা দেবেন কিনা, তা নিয়ে জল্পনা চলছিল। তবে সকাল ১০টা নাগাদ সিজিও কমপ্লেক্সের সামনে পুলিশি ব্যস্ততার ছবি দেখেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে সায়নী আসছেন। শেষপর্যন্ত সকাল ১১ টা ২৩ মিনিটে সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী।

হাসিমুখে গাড়ি থেকে নেমেই সায়নী দাবি করেন, কোথাও উধাও হয়ে যাননি। পঞ্চায়েত ভোটের প্রচারে ব্যস্ত ছিলেন। ৪৮ ঘণ্টার নোটিশে ডাকা এলেও হাজিরা এড়াননি বলে আত্মবিশ্বাসের সুরে বলেন সায়নী।

আরও পড়ুন:পঞ্চায়েতে ১০০ শতাংশ ডিজিটাল লেনদেনের নির্দেশ কেন্দ্রের!

 

 

 

 

 

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...