Monday, May 18, 2026

দেড়শো বছরে প্রথমবার! ফের পিছোল জনগণনা, সীমা পুনর্বিন্যাস

Date:

Share post:

আবারও পিছিয়ে গেল আদমশুমারি। রাজ্যগুলির প্রশাসনিক সীমানা নির্ধারণ করার সময়সীমা বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া এক নির্দেশিকায় জানিয়েছে, ২০২৪-এর ১ জানুয়ারির মধ্যে সমস্ত রাজ্যকে তাদের প্রশাসনিক সীমানা চূড়ান্ত করে ফেলতে হবে। মহকুমা, জেলা এবং শহরগুলির সীমানা চূড়ান্ত করার সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর ফলে ২০২৪ লোকসভা নির্বাচনের আগে কোনওভাবেই দেশের জনগণনা সম্ভব নয়।

বারবার জনগণনা পিছনো কোনও দেশের পক্ষে মোটেই শুভ লক্ষণ নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ভারতের ইতিহাসে প্রথম জনগণনা হয় ১৮৭২ সালে। তার পর প্রতি ১০ বছর অন্তর নিয়মমতো সেই প্রক্রিয়া চলে এসেছে ২০১১ সাল পর্যন্ত। কিন্তু ২০১৪ সালে কেন্দ্রে বিজেপি সরকার আসার পর থেকেই সেই নিয়মে ছেদ পড়েছে। অনির্দিষ্ট কালের জন্য এভাবে জনগণনা স্থগিত রাখার নজির আর কোনও দেশে নেই। ২০১১ সালের পর দেশে জনগণনা হয়নি। আগামী বছর লোকসভা নির্বাচনের আগেও শুরু হচ্ছে না আদমসুমারি বা জনগণনা। অভিযোগ, লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই দেশে জনগণনার কাজ ২০২৪-২৫ পর্যন্ত পিছিয়ে দিয়েছে মোদি সরকার। সাধারণত প্রশাসনিক সীমানা চূড়ান্ত হওয়ার অন্তত ৩ মাস পর জনগণনা শুরু হয়। ফলে এপ্রিলের আগে তা সম্ভব নয়। এদিকে মার্চের শেষ বা এপ্রিলের শুরুতেই লোকসভা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তাই সে সময় আর জনগণনা সম্ভব নয়।

আরও পড়ুন- নির্বাচনী নিরাপত্তা নিয়ে বৈঠক! নিয়ম মেনে দ্রুত তালিকা পাঠানোর নির্দেশ কমিশনের

 

Related articles

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...

দেবজ্যোতি মিশ্রের ‘আলোপাখির গান’, চাঁদের হাট জিডি বিড়লা সভাঘরে

সুরের কোনো সীমানা হয় না। দেশকাল ও ভাষার গণ্ডি পেরিয়ে সুরই মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বাংলা তথা...

সংখ্যালঘু ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নেদারল্যান্ডসের কটাক্ষ, কড়া জবাব ভারতের

ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকার নিয়ে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন যে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তার...

কোর্টের লড়াইয়ে স্বস্তি বিসিসিআই, জ্বালানি সংকটের মধ্যেও চলবে আইপিএল?

মাঠের বাইরে কোর্টের লড়াইয়ে বড় জয় বিসিসিআই(BCCI)। আরটিআইয়ের (RTI) আওতায় পড়বে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ৮ বছর ধরে...