Saturday, May 16, 2026

লাল-হলুদ জার্সি গায়ে মার্টিনেজ, অনুষ্ঠানে ইস্ট-মোহনের লোগো বিভ্রাট

Date:

Share post:

গতকাল বিকেলে শহরে পৌঁছেছেন আর্জেন্তাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সোমবার তেমন কোন কর্মসূচি না থাকলেও, মঙ্গলবার থেকে ঠাসা কর্মসূচি এমির। সেই মতই সকালে মিলনমেলার অনুষ্ঠানে যোগ দেন ‘দিবু’। এদিন প্রথম কলকাতাবাসীর সামনে এলেন এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্তাইন গোলরক্ষককে দেখতে ভিড় করেন সমর্থকরা। কিন্তু সেখানেই কাটল তাল। তারকা গোলরক্ষককে দেখতে যেমন বিশৃঙ্খলা তেমনই দুই ক্লাবের লোগোর বিভ্রাট।

এদিন মিলনমেলার অনুষ্ঠান ছিল মার্টিনেজের সঙ্গে সমর্থকদের আলাপ, গল্পের অনুষ্ঠান। যেখানে উদ্যোক্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন কলকাতার দুই বড় ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবগান কর্তারা। সেখানে মার্টিনেজের সঙ্গে ছবি তোলেন তারা। কিন্তু সেই সময় হয়ে গেল মারাত্মক একটা ভুল। সেই সময় জায়েন্ট স্ক্রিনে দুই ক্লাবের যে লোগো দেখা গেল তা নিয়েই শুরু হল বিতর্ক। ইস্টবেঙ্গলের কর্তাদের সামনেই দেখা গেল জায়েন্ট স্ক্রিনে দেখা যাচ্ছে, এসসি ইস্টবেঙ্গলের লোগো। যেখানে দু’বছর আগেই শ্রী সিমেন্টের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে লাল-হলুদের। তবে কেন এই লোগো ব্যবহার করা হল? প্রশ্ন উঠেছে মোহনবাগানের লোগো নিয়েও। মোহনবাগানের নামের আগে থেকে উঠে গিয়েছে এটিকে। গতকালই মোহনবাগানের পক্ষ থেকে নতুন লোগো প্রকাশ করা হয়েছে। তবে কেন ব্যবহার করা হল পুরনো লোগো? প্রশ্ন তুলছেন সমর্থকরা। যদিও এই নিয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে এখনও কিছুই জানানো হয়নি।

এদিকে মিলনমেলায় অনুষ্ঠানে লাল-হলুদ জার্সি পরেন এমিলিয়ানো। তাঁর মুখে শোনা যায়, ‘জয় ইস্টবেঙ্গল’ স্লোগান। যা শুনে উচ্ছ্বসিত লাল-হলুদ সমর্থকেরা। এর পর মঞ্চে শুরু হয় বিশৃঙ্খলা। মার্টিনেজের সঙ্গে ছবি তুলতে ভিড় জমান প্রাক্তন ফুটবলাররা।  মঞ্চের সামনে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ব্যারিকেড টপকে অনেকে ঢুকে পড়তে থাকেন।

Related articles

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...