Monday, May 18, 2026

আজই SSKM হাসপাতালে অস্ত্রোপচার মুখ্যমন্ত্রীর হাঁটুতে

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনেও বাঁ পায়ে গুরুতর চোট পেয়েছিলেন। সম্প্রতি পঞ্চায়েত ভোটে প্রচার করে কলকাতায় ফেরার পথে কপ্টার বিভ্রাটের পর নামতে গিয়ে ফের বা পায়েই আঘাত পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃমা বোনদের কেন্দ্রীয় বাহিনীর সামনে রুখে দাঁড়ানোর পরামর্শ মুখ্যমন্ত্রীর

এরপর জানা যায়, তাঁর হাঁটুতে জল জমেছে। অস্ত্রোপচারের প্রয়োজন। আজ, বৃহস্পতিবার এসএসকেএম হাসওপাতালে যাবেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে টানা এক সপ্তাহ ফিজিওথেরাপি করে তাঁকে স্থিতিশীল জায়গায় নিয়ে এসেছেন।

মুখ‌্যমন্ত্রী ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তিনি সুস্থই আছেন। ডাক্তারদের নির্দেশ মেনেই ভোটের প্রচার বন্ধ করে দিতে হয়েছিল।

জানা গিয়েছে, পাঁচ সদস্যের একটি মেডিক‌্যাল বোর্ড মুখ‌্যমন্ত্রীর চিকিৎসার জন‌্য তৈরি হয়েছে। অধিকর্তা ডা. মণিময় বন্দ্যোপাধ্যায়, ফিজিক‌্যাল মেডিসিন অ‌্যান্ড রিহ‌্যাবিলিটেশন ও হৃদরোগ বিশেষজ্ঞ দুই চিকিৎসক গোটা বিষয়টির মধ্যে রয়েছেন। প্রয়োজনে অর্থোপেডিকের বিভাগীয় প্রধান-সহ দুই চিকিৎসকও থাকছেন।

Related articles

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...

বেপাত্তা বিধায়ক দিলীপ মণ্ডল! পুলিশের জালে পুত্র

বিধায়ক দিলীপ মণ্ডলের (MLA Dilip Mandal) বাড়িতে ১৫ মে হানা দিয়েছিল পুলিশ। অভিযোগ, সেখান থেকে ফিল্মি কায়দায় বাড়ির...

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...

পার্ক সার্কাসের ঘটনায় গ্রেফতার ৩৮, হাতে মাস্টারমাইন্ডও

পার্ক সার্কাস( Park Circus) এলাকায় উত্তেজনার পর সোমবার থেকে সেখানে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। নতুন করে কোনও অপ্রীতিকর...