Monday, April 27, 2026

ভোট বড় বালাই! প্যান্ট গুটিয়ে চাষীদের সঙ্গে ‘অথৈ জলে’ নামলেন রাহুল

Date:

Share post:

তিনি রাজনৈতিক নেতা। বলা ভালো জনপ্রতিনিধি। সামনেই লোকসভা ভোট। জনসংযোগ ছাড়া যে ভোটব্যাঙ্ক জেতা যাবে না , তা হাড়ে হাড়ে টের পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাই যেখানেই যাচ্ছেন, দল ছাড়াই জনতার দরবারে পৌঁছে যাচ্ছেন তিনি। এদিন হরিয়ানার সোনিপথে একহাঁটু জলেই কাদা-মাটি-জলে চাষীদের সঙ্গে ধান পুঁতলেন রাহুল।



আরও পড়ুন:সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন খারিজ: তবে কি জেলই ভবিতব্য রাহুলের?
জানা গেছে, দিল্লি থেকে সিমলা যাচ্ছিলেন রাজীব পুত্র রাহুল গান্ধী। রাস্তায় কিছু চাষীদের দেখে আচমকাই গাড়ি থামিয়ে কোনও কথা না বলেই সোজা মাঠের দিকে চলে যান তিনি। এরপর তাঁদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলার পর নিজের প্যান্ট গুটিয়ে, খালি পায়ে নেমে পড়েন জলে ভরা ক্ষেতে। গল্প করতে করতে জমিতে ধানও পোঁতেন কৃষকদের সঙ্গে। এরপর ক্ষেতের উপর ট্রাক্টরও চালান। সময় কাটান চাষীভাইদের সঙ্গে।



তবে এই প্রথমবার নয়। এর আগেও জনতার দরবারে বহুবার দেখা গেছে তাঁকে। ‘ভারত জোড়ো’ যাত্রার পর থেকে এখন আরও বেশি করেই সাধারণ মানুষের সঙ্গে দেখা যায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। কিছুদিন আগেই দিল্লির কারোলবাগে গাড়ির মেকানিক ও পার্টস বিক্রেতাদের সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে।এমনিভাবেই গাড়ি থামিয়ে মাঝ রাস্তায় সোজা গ্যারেজের ভেতর গিয়ে মেকানিকদের সঙ্গে সরাসরি মথা বলেছিলেন রাহুল। এবার দেখা গেল চাষীদের সঙ্গে মাঠে নেমে চাষ করতে।

Related articles

ভোটের জন্য কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ, বিধিনিষেধ জারি গণনার দিনেও

২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে(second phase of election) ৭ জেলার ১৪২টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে...

প্রচারের শেষ দিনে কলকাতায় একাধিক পদযাত্রা মমতার, জেলা কর্মসূচিতে অভিষেক

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারের শেষ দিনে সোমবার মহানগরীতে একাধিক পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল...

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...