Wednesday, May 13, 2026

সবে শুরু, নন্দীগ্রামে শুভেন্দুকে চোখে সর্ষেফুল দেখানোর হুঁশিয়ারি কুণালের

Date:

Share post:

এবার পঞ্চায়েত নির্বাচনে নিজের জেলাতেই জোর ধাক্কা খেলেন দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ নিজেদের দখলেই রাখল তৃণমূল। সেখানে দাঁত ফোটাতে পারেনি বিজেপি বা শুভেন্দু। পূর্ব মেদনিপুর জেলা পরিষদ নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে জয়লাভ করল শাসক দল।

গোটা জেলার পাশাপাশি শুভেন্দুর গড় নন্দীগ্রামেও ভাল করেছে ঘাসফুল শিবির। নন্দীগ্রামে জেলা পরিষদ আসনেও শুভেন্দুর মুখে ঝামা ঘষে দিয়েছে মানুষ। পঞ্চায়েত সমিতি ও গ্রামসভায় বিজেপি-তৃণমূল সেয়ানে সেয়ানে টক্কর হয়েছে। নন্দীগ্রামে রাম-বাম-শ্যাম অশুভ আঁতাত না করলে একটিও গ্রামসভার আসন পেত না বিজেপি। শুধু তাই নয়, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে নন্দীগ্রামে গেরুয়া সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল শুভেন্দু। কিন্তু মানুষ সবকিছুকে উপেক্ষা করে তৃণমূলকে সমর্থন করেছে। ভোটের ফলপ্রকাশের পর নন্দীগ্রামের দায়িত্বে থাকা কুণাল ঘোষ বলেন, “নন্দীগ্রামে মানুষকে ভয় দেখিয়ে ভোটে অশান্তি করে ফলাফল প্রভাবিত করার চেষ্টা হয়েছে। সেই অপচেষ্টা রুখে দিয়েছেন মানুষ।”

নন্দীগ্রামের দুটি ব্লক মিলিয়ে মোট ১৭টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। যার মধ্যে নন্দীগ্রাম ১-এ গ্রাম পঞ্চায়েত রয়েছে ১০টি। তার মধ্যে ৫টিতে জিতেছে বিজেপি। বাকি ৫টিতে জিতেছে তৃণমূল। আবার নন্দীগ্রাম-২ ব্লকে ৭টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এর মধ্যে বিজেপি ৪টিতে জিতেছে, তৃণমূল জিতেছে ৩টিতে। অর্থাৎ, মোট ১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিজেপি জিতেছে ৯টিতে। আর তৃণমূল ৮টিতে।

এমন টক্করের পর সোশ্যাল মিডিয়ায় নন্দীগ্রাম সহ পূর্ব মেদিনীপুরের সার্বিক ফলাফল তুলে ধরে শুভেন্দুকে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। তিনি লেখেন, “নন্দীগ্রামসহ পূর্ব মেদিনীপুরে বেইমান বিধ্বস্ত। জেলা পরিষদ- ৫৬-১৪।
নন্দীগ্রাম: গ্রাম পঞ্চায়েত ৮-৯( আমাদের অভ্যন্তরীণ সমীকরণের জন্য)। পঞ্চায়েত সমিতি: ১-১। জেলা পরিষদ ৩-২। দেখ কেমন লাগে। সবে শুরু। চোখে সর্ষেফুল দেখাবো ব্লকস্তরের নেতা শুভেন্দুকে।”

Related articles

ছাব্বিশের নির্বাচনে জয়ীদের আজ বিধানসভায় শপথগ্রহণ

বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। গত পঁচিশে...

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...