Monday, April 20, 2026

নীতীশের ইস্তফার দাবিতে বিধানসভায় ধুন্ধু.মার বিজেপি বিধায়কদের

Date:

Share post:

জাতীয় স্তরে কেন্দ্র বিরোধী জোট দানা বাধতেই চোখে সর্ষফুল দেখছে BJP। যেভাবেই হোক জোটে থাকা দলগুলির বিরুদ্ধে আক্রমণ শাণাচ্ছে। বাংলায় শাসকদলকে আক্রমণ করার পাশাপাশি, বিহারে (Bihar) মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) ইস্তফার দাবিতে বিধানসভায় প্রবল অশান্তি করল গেরুয়া শিবির। বৃহস্পতিবার, বিধানসভায় অশান্তি করার পরে, পাটনার (Patna) রাজপথেও বিক্ষেোভ দেখায় বিজেপি।

লোকসভা নির্বাচনকে ‘পাখির চোখ’ করে বিহারে আরজেডি-জেডিইউ-কংগ্রেস-বামেদের জোট সরকারের উপর চাপ বাড়াতে চাইছে গেরুয়া শিবির। জেডিইউ নেতা নীতীশ কুমার বিজেপি-বিরোধীজোটের সলতে পাকানোর কাজে সক্রিয় ভূমিকা নেয়। ২৩ জুন তাঁরই পটনার বাসভবনেই তৃণমূল, কংগ্রেস, আপ-সহ ১৫টি বিজেপি বিরোধী দলের বৈঠক হয়। সেই বৈঠক সফল হওয়ার পরে পরেই বৈঠক বেঙ্গালুরুতে। আর তার আগেই বিহারের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতেও শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যের জোট সরকারকে চাপে রাখতে চাইছে প্রধান বিরোধী দল বিজেপি।

এদিন নীতীশ কুমারে পদত্যাগের দাবিতে বিধানসভায় তুমুল গোলমাল বাধায় গেরুয়া শিবিরের বিধায়করা। রেলে ‘জমির বিনিময়ে চাকরি’ মামলায় উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবেরও ইস্তফারও দাবি তুলেছে বিজেপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকার অওয়ধ বিহারী চৌধুরি মার্শাল ডেকে বিক্ষোভকারী বিধায়কদের সভা থেকে বের করে দেন। বাইরে পুলিশের সঙ্গে বিজেপি বিধায়কদের ধস্তাধস্তি হয়। পাশাপাশি, ‘রদ্দি সিএম গদ্দি ছোড়ো’ স্লোগান তুলে পটনার রাস্তায় আন্দোলনে নামে বিজেপি। বিক্ষোভকারীদের ঠেকাতে পুলিশ লাঠি এবং জলকামান ব্যবহার করে।

 

 

 

Related articles

বেলেঘাটায় কুণালের লড়াই আর সাংবাদিকতা: প্রচারে গান্ধীজিকে মনে করালেন মমতা

দিল্লি থেকে পরিযায়ী বিজেপির নেতারা এসে বারবার বাংলায় অশান্তি তৈরির চেষ্টা যেভাবে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে চালাচ্ছে নির্বাচনী জনসভা...

দুই ২৪ পরগনা-কলকাতা নিয়ে গভীর চক্রান্ত বিজেপির! অঘটনের আশঙ্কায় সতর্কবার্তা তৃণমূলের 

বিজেপি একটা মহিলা বিরোধী দল। এরা মহিলাদের সম্মান করে না। এর প্রমাণ বারবার মিলেছে। তৃণমূল কংগ্রেস এই রাজ্যে...

রানিবাঁধে বড় ভাঙন বিজেপির, রাজ্য কমিটির সদস্য যোগ দিলেন তৃণমূলে 

হাতে মাত্র দুদিন। বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট ২৩ এপ্রিল। এর মাঝেই সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম নির্বাচনী জনসভা...

আলিপুরদুয়ারে দেবের ভোট প্রচারে বাধা, কমিশনের দিকে অভিযোগের আঙুল তৃণমূলের

তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থীর হয়ে আলিপুরদুয়ারে প্রচার করতে গিয়ে মাঝপথেই থেমে যেতে হল সাংসদ অভিনেতা দেবকে (Dev)। এরপরই...