Tuesday, May 12, 2026

নিয়ম না মানার অভিযোগ, বিনেশ ফোগাটকে নোটিশ নাডার

Date:

Share post:

ভারতীয় মহিলা কুস্তিগির বিনেশ ফোগাটকে নোটিশ পাঠাল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা)। বিনেশের বিরুদ্ধে অভিযোগ, নিয়ম মানেননি তিনি। নিয়ম মেনে নাডাকে তিনি নিজের ব্যাপারে সব তথ্য জানাননি। সেই কারণেই বিনেশকে নোটিশ পাঠাল নাডা।

এই নিয়ে নাডা বিনেশকে নোটিশে জানায়,” ডোপিং সংক্রান্ত নিয়ম মেনে চলতে আপনি ব্যর্থ হয়েছেন। আপনাকে অবহিত করার জন্য আনুষ্ঠানিক ভাবে এই চিঠি দিতে হচ্ছে। আমরা কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার বক্তব্য আশা করছি। চিঠিটি অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়ুন। কারণ বিষয়টি আপনার জন্য গুরুতর হতে পারে। আপনি গত ২৭ জুন, সকাল ১০টা সোনিপথে ডোপ পরীক্ষা দেওয়ার কথা বলেছিলেন। একই সঙ্গে বাকি সব তথ্যও দেওয়ার কথা বলেছিলেন। সেই মতো আমরা সব ব্যবস্থা করেছিলাম। অথচ আপনার দেওয়া জায়গা এবং সময়ে আপনি নিজেই উপস্থিত ছিলেন না।” নাডার দাবি, ২০২২ সালে ৮ মার্চ এবং ১২ ডিসেম্বর দু’বার মেল পাঠানো হয়েছিল বিনেশকে। ডোপ পরীক্ষা করানোর জন্য নাম নথিভুক্ত করতে বলা হয়েছিল। কিন্তু কোনও কিছুরই জবাব দেননি বিনেশ।

নিয়ম অনুযায়ী, ক্রীড়াবিদদের প্রতি তিন মাস অন্তর বিভিন্ন তথ্য দিতে হয় নাডাকে। তাঁরা কোথায় আছেন, অসুস্থতা বা চোটের জন্য কোনও ওষুধ ব্যবহার করতে হয়েছে কিনা— এমন বিভিন্ন তথ্য দিতে হয় ক্রীড়াবিদদের। বিনেশ সেই সব তথ্য নাডাকে দেননি বলে অভিযোগ। সম্প্রতি কুস্তিকর্তা ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছেন বিনেশেরা।

আরও পড়ুন:অভিষেক ম‍্যাচে শতরান করে কী বললেন যশস্বী?

 

Related articles

রাজনীতি মুক্ত ময়দান, দায়িত্ব নিয়েই মেসি কাণ্ডের তদন্ত কী বললেন নিশীথ?

সোমবারই রাজ্যের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। মঙ্গলবার থেকেই কাজ শুরু করে দিলেন রাজ্যের নয়া ক্রীড়া...

বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগে কড়া পদক্ষেপ, সাসপেন্ড বারুইপুর থানার IC-SI

বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ। কড়া পদক্ষেপ রাজ্য পুলিশের (State Police)। সাসপেন্ড দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর (Baruipur) থানার ভারপ্রাপ্ত...

ভিনেশের প্রতি বৈশষ্যমূলক আচরণ, ফেডারেশনকে কড়া চ্যালেঞ্জ সাক্ষীর

প্রত্যাবর্তনের পথে প্রতি পদে বাধা পেতে হচ্ছে ভিনেশ ফোগাটকে (Vinesh Phogat)। সৌজন্যে ভারতীয় কুস্তি ফেডারেশন। নিয়মের বেড়াজালে আটকে...

তিলজলার চামড়ার কারখানায় ভয়াবহ আগুন! মৃত ২, আশঙ্কাজনক আরও

শহরের বুকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। তিলজলার একটি চামড়ার কারখানায় আগুন লেগে মৃত্যু হলো দুই ব্যক্তির! মঙ্গলবার এক পাঁচতলা...