Thursday, May 14, 2026

কুনোয় লাগাতার চিতা মৃ.ত্যুর কারণ কী? উঠে এল হাড়হিম করা তথ্য!  

Date:

Share post:

রেডিও কলার (Radio Collars) খুলে ফেলার কারণেই কী পরপর মৃত্যু হচ্ছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কুনো জাতীয় উদ্যানে একের পর এক চিতার? এবার এই নিয়েই বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। গত পাঁচ মাসে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে একের পর এক চিতার মৃত্যুর ঘটনা রীতিমতো উদ্বেগ বাড়িয়েছে। গত সপ্তাহেই মৃত্যু হয়েছে তেজস ও সুরজ নামের দু’টি চিতার। তাই এই ঘটনায় পাকাপাকিভাবে সমাধান বের করতে এবার বড় পদক্ষেপ বনদফতরের। তবে দশটি চিতার রেডিও কলার খুলে ফেলাকেই চিতা মৃত্যুর কারণ বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, কুনো জাতীয় উদ্যানে চিতা মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে দক্ষিণ আফ্রিকা থেকে দু’জন বিশেষজ্ঞ আসছেন। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রেডিও কলার চিতা মৃত্যুর কারণ হতে পারে। তবে এটাই যে একমাত্র কারণ তা নয়। দক্ষিণ আফ্রিকার শুষ্ক আবহাওয়ায় অভ্যস্ত ওই চিতাগুলি। এই প্রথম ভারতীয় বর্ষা দেখছে তারা। ফলে নানান সমস্যা তৈরি হতে পারে।

তবে রবিবার এই বিষয়ে পরিবেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, “রেডিও কলারের কারণে চিতার মৃত্যু হচ্ছে, এই দাবির পক্ষে কোনও প্রমাণ পাওয়া যায়নি। প্রাকৃতিক কারণে সমস্ত চিতার মৃত্যু হয়েছে। তবে চিতার গলায় রেডিও কলার ব্যবহার করা হয় তাদের গতিবিধির উপর নজর রাখার জন্য। কিন্তু বর্ষাকালে এই রেডিও কলার থেকে সংক্রমণের  সম্ভাবনা রয়েছে। কারণ এই সময় বাতাসে আদ্রতা অনেক বেশি থাকে। ফলে কলারের আশপাশে বেজায় সমস্যা হয় চিতাগুলির। নখের আঁচড়ে সেখানে ক্ষত তৈরি হয়। সেই জায়গায় মাছি বসে সংক্রমণ ছড়ায়। এর থেকে তাদের মৃত্যু হতে পারে। আর সেকারনেই চিতাগুলির মৃত্যুর পিছনে ‘রেডিও কলারের’ বিষয়টি উড়িয়ে দিচ্ছে না বনদফতর।

 

 

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...