Wednesday, June 3, 2026

কামিন্সদের সঙ্গেই শহরে পোগবার দাদা ফ্লোরেন্টিন, কেন?

Date:

Share post:

আজ থেকেই প্রাক মরশুম অনুশীলন শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্টস। আর সেই কারণে শুক্রবার মধ‍্যরাতে শহর কলকাতায় পা রাখেন বাগান কোচ জুয়ান ফেরান্দো, হুগো বৌমোস এবং বিশ্বকাপার তথা বাগানের নতুন বিদেশি জেসন কামিন্স। আর এদের সঙ্গেই কলকাতা বিমানবন্দরে দেখা পা রাখলেন পল পোগবার দাদা ফ্লোরেন্টিন পোগবা। যাকে দেখে অবাক বাগান সমর্থকেরা। আর এরপরই জল্পনা শুরু হয় আগামী মরশুমেও তিনি মোহনবাগানে থাকছেন কিনা, তাই নিয়ে।

আসন্ন মরশুমের জন‍্য শক্তিশালী দল গড়েছে সবুজ মেরুন। অজি বিশ্বকাপার জেসন কামিন্স, সাদিকুকে দলে নিয়েছে বাগান ব্রিগেড। ওপরদিকে তিরি, স্লাভকোভিচের মতন ফুটবলারকে এবার মরশুম শুরুতেই রিলিজ করেছে বাগান শিবির। চুরন্ত হয়ে গিয়েছে বাগানের ছয় বিদেশি। আর তারপরও কলকাতায় পোগবার ফিরে আসা নতুন করে জল্পনায় জন্ম দিয়েছে।

আসলে চুক্তি অনুযায়ী,  এখনও বাগান ফুটবলার পোগবা। ২০২৪-এর মে মাস পর্যন্ত চুক্তি রয়েছে তাঁর মোহনবাগানের সঙ্গে। তাই অনুশীলনের খবর পৌঁছাতেই শহরে পা রাখেন তিনি। এছাড়াও সূত্রের খবর, দলের যে হোয়াটসআপ গ্রুপ রয়েছে, সেখানেও তিনি রয়েছেন। আর ক্লাবের হোয়াটসআপ গ্রুপেই দলের প্রাক মরশুম অনুশীলন শুরুর কথা ঘোষণা করা হয়েছিল। তা দেখেই পোগবা কলকাতায় হাজির হয়ে যান।

গত মরশুমে ফ্লোরেন্টিন পোগবাকে সই করায় মোহনবাগান। ক্যাপ্টেনও করা হয় পল পোগবার দাদাকে। তবে মাঠে নেমে বাগান শিবিরের আস্থা মোটেই অর্জন করতে পারেননি তিনি। প্ৰথম একাদশে জায়গা হারানোর পর চোট পেয়ে গোটা মরশুম থেকেই একসময় ছিটকে যান। শেষমেশ তাঁর জায়গায় সই করানো হয় স্লাভকো দামজানোভিচকে। বাগানের হয়ে দুরন্ত ফুটবল খেলেন তিনি।

আরও পড়ুন:বিশ্বকাপার কামিন্সকে আটকাতে দুই নতুন বিদেশি সই করাতে চলেছে ইস্টবেঙ্গল : সূত্র

Related articles

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...

২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস: জানালেন দিলীপ, বছরভর শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী পালন

২০ জুন সরকারিভাবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’। সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে বৈঠকের পরে এই কথা জানালেন...

দক্ষিণবঙ্গের আজও হাঁসফাঁস করা গরম, বর্ষার কী আপডেট

বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে ঊর্ধ্বমুখী উষ্ণতা (South Bengal Weather)। কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়ায় রীতিমতো নাজেহাল হতে হচ্ছে অফিসযাত্রী...