Sunday, May 31, 2026

অফিসের ল্যান্ডলাইন থেকে ফোন করল কে? শাটার তুলতেই দেখা মিলল কীর্তিমান সারমেয়র!

Date:

Share post:

নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না। যে অফিস পাঁচ মিনিট আগে নিজে হাতে বন্ধ করে এসেছিলেন, সেই অফিসের ল্যান্ড লাইন থেকে ফোন! ঘাবড়ে গিয়ে প্রথমে বুঝতেই পারছিলেন না কে করছে ফোন। কিন্তু সম্বিত ফিরল কুকুরের গলার আওয়াজ পেয়ে। সঙ্গে সঙ্গে পড়িমরি করে ফের ছুটলেন পঞ্চায়েত অফিসে।

দরজা খুলতেই অবাক তৃণমূল উপপ্রধান বিশ্বজিৎ নাগ।তাকে দেখেই অফিস ঘরে আটকে থাকা কুকুরটি ততক্ষণে লেজ নাড়তে শুরু করেছে। আর নাড়বে নাই বা কেন?প্রতিদিন যে বিশ্বজিৎবাবু তাকে এবং আরও গোটা দশেক রাস্তার কুকুরকে খাবার দেন।কুকুর তো অফিস মুক্ত হল। উপপ্রধানও হাঁফ ছেড়ে বাঁচলেন। কিন্তু প্রশ্ন দেখা দিল যে তাঁর মোবাইলে অফিসের ল্যান্ড লাইন থেকে ফোনটা করল কে?

ফোনটা কি কুকুরই করল? কারণ, ঘরে তো আর কেউ নেই, আর কেই বা করবে ফোন? এ সব নানা প্রশ্ন ভাবাচ্ছে তাঁদের।তবে উপপ্রধান বিশ্বাস করছেন যে ফোনটি এসেছে কুকুরটির কাছ থেকেই। হুগলির গুপ্তিপাড়া-১ গ্রাম পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান বিশ্বজিৎ নাগ জানান, অফিসের ল্যান্ডলাইন নম্বরটি হটলাইন করা আছে। কেউ অফিস থেকে রিসিভার তুললেই আমার মোবাইলে ফোন আসে। শনিবার সন্ধ্যায় পঞ্চায়েত অফিসের ল্যান্ডলাইন নম্বর থেকে ফোন আসায় অবাকই হন তিনি।বলেন, আমি ফোন তুলে ‘হ্যালো’ বললাম। কোনও সাড়া নেই। বার কয়েক ‘হ্যালো’ বলার পর ভৌ ভৌ আওয়াজ পেলাম। তার পর কুকুরের কান্না। আমি আর দেরি না করে অফিসের দিকে ছুটে যাই।

জল্পনা যাই হোক না কেন, শেষ পর্যন্ত কুকুরটিকে মুক্তি দিতে পেরে তিনি খুশি।  তার ‘মুক্তির আনন্দ’ দেখে উপপ্রধানের মুখে তখন একগাল হাসি। তিনি বলেন, পঞ্চায়েত অফিসের সামনে মোট ১১টি কুকুর থাকে। ওদের দেখভাল আমরাই করি। শনিবার তাদের একটি যে অফিসে ঢুকে রয়েছে, বুঝতে পারিনি।

কিন্তু ফোনটা কে করল? উপপ্রধান বলেন, কুকুরটিই রিসিভার থেকে ফোনটা তুলেছিল। কারণ ওরা প্রায়ই দেখে যে তিনি ফোন তুলে কথা বলছেন। আমরা যেমন কথা বলার পর ফোন রেখে দিই, অফিসে ঢুকে দেখলাম তেমনি ঠিক ভাবে রাখা আছে টেলিফোন। ওর টানাহ্যাঁচড়ায় পড়েও যায়নি। ততক্ষণে এলাকায় ভিড় জমে গিয়েছে। সবাই অবাক পুরো ঘটনায়।

 

Related articles

হিমাচলে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট নীচে গাড়ি! মৃত্যু ৮ পর্যটকের

হিমাচল প্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা (Himachal Pradesh Accident)! নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়েছে এক যাত্রীবাহী গাড়ি।...

পথ অবরোধ করে প্রতিবাদ-আন্দোলনের ‘অপরাধে’ ধৃত অসিত মজুমদার-সহ ১১

সোনারপুরে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হামলার প্রতিবাদে পথ অবরোধের ঘটনায় চুঁচুড়ার প্রাক্তন...

ISL-র রোডম্যাপ নিয়ে অনিশ্চয়তা, CFL-র জন্য দল সাজাচ্ছে মোহন-ইস্ট

সোমবার থেকে নতুন মরশুম শুরু হচ্ছে ভারতীয় ফুটবলে। কিন্ত ফেডারেশন(AIFF) এখনও রোড ম্যাপ জানাতে পারেনি, এতে সমস্যায় পড়েছে...

দক্ষিণবঙ্গে আবহাওয়ার ভোলবদল, প্রাক-বর্ষার বৃষ্টি পাহাড়ে!

মাঝে দুদিন স্বস্তি দিয়ে রবিবার থেকে ফের ঊর্ধ্বমুখী উষ্ণতা। জুন মাসের পয়লা তারিখ থেকে দক্ষিণবঙ্গে গরম বাড়বে, জানিয়ে...