Saturday, May 16, 2026

IRCTC মারফৎ ট্রেনের টিকিট বুকিং আপাতত বন্ধ, বিপাকে রেলযাত্রীরা

Date:

Share post:

ট্রেনের টিকিট বুকিং আপাতত বন্ধ। এই মুহূর্তে IRCTC মারফৎ কোনও ট্রেনের টিকিট বুকিং করা যাবে না। মঙ্গলবার সকালে IRCTC-র তরফে টুইট করে একথা জানানো হয়েছে।টুইটে জানানো হয়েছে, প্রযুক্তিগত কারণেই ট্রেনের টিকিট বুকিং আপাতত বন্ধ রয়েছে।তবে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। শীঘ্রই টিকিট পরিষেবা চালু করা হবে বলে টুইটারে উল্লেখ করেছে IRCTC। তবে প্রযুক্তিগত এই সমস্যার জন্য রেলের টিকিট কাটতে গিয়ে বিপাকে পড়েছেন অসংখ্য রেলযাত্রীরা।

প্রসঙ্গত, ট্রেনের টিকিট বুকিং থেকে ক্যাটারিং পরিষেবার অন্যতম বড় প্ল্যাটফর্ম হল আইআরসিটিসি। সাধারণত এই আইআরসিটিসি-র মাধ্যমেই প্রতিদিন অনলাইনে ট্রেনের টিকিট বুকিং করেন দেশের অসংখ্য মানুষ। এদিন সকালে হঠাৎ করে থমকে যায় IRCTC-র অনলাইন টিকিট বুকিং প্ল্যাটফর্ম। পরে IRCTC-র তরফেও ঘটনার কথা স্বীকার করে নেওয়া হয়। ওয়েবসাইটের প্রযুক্তিগত সমস্যার জন্যই টিকিট বুকিং আপাতত বন্ধ হয়ে গিয়েছে বলে জানিয়েছে IRCTC।

জানা গিয়েছে, অ্যামাজন, মেক মাই ট্রিপের মতো তৃতীয় পক্ষের ওয়েবসাইট থেকে অনায়াসে ট্রেনের টিকিট কাটতে পারবেন যাত্রীরা।সেইসঙ্গে টুইটারে আইআরসিটিসির তরফে বলা হয়, ‘প্রযুক্তিগত সমস্যার কারণে আইআরসিটিসি সাইট এবং অ্যাপে টিকিট পরিষেবা মিলছে না। সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমসের টেকনিকাল টিম সেই সমস্যা সমাধানের চেষ্টা করছে। অ্যামাজন, মেক মাই ট্রিপের মতো তৃতীয় পক্ষের মাধ্যমে টিকিট কাটা যাবে।’

এমনিতে আজ রাতে রেলের টিকিট বুকিং পরিষেবা কিছুক্ষণ বন্ধ থাকবে বলে আগেই জানানো হয়েছে। রেলের রিভার্ভেশন সংক্রান্ত সফটওয়্যারের রক্ষণাবেক্ষণের কারণে রাত ১১ টা ৪৫ মিনিট থেকে রাত ২ টো ৩০ মিনিট পর্যন্ত অনলাইনে পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল, পূর্ব-উপকূলীয় রেল, উত্তর-পূর্ব সীমান্ত রেল, উত্তর-মধ্য রেল, দক্ষিণ-পূর্ব-মধ্য রেলের টিকিট কাটা যাবে না বলে জানানো হয়েছে। তবে তার আগে সকালেই বিগড়ে গেল আইআরসিটিসির ওয়েবসাইট এবং অ্যাপ।

 

 

Related articles

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...