Saturday, March 14, 2026

নজরে সংখ্যা.লঘু ভোট, বিজেপির সহ-সভাপতি পদে AMU’র প্রাক্তন উপাচার্য

Date:

Share post:

ভোট বড় বালাই। তাই লোকসভা নির্বাচনের(Loksabha Election) আগে মুসলিম(Muslim) বিরোধী ভাবমূর্তি ঝেড়ে ফেলে সংখ্যালঘু দরদী রূপে অবতীর্ণ হয়েছে বিজেপি(BJP)। মুখে যতই সবকা সাথ, সবকা বিকাশ বলুক, কার্যক্ষেত্রে দল ও সরকার সবেতেই মুসলিমদের ব্রাত্য রাখার পর লোকসভা ভোটের আগে ছবিটা পাল্টে ফেলতে উদ্যোগ নিল গেরুয়া শিবির। এবার মুসলিম ভোটের দিকে নজর রেখে বিজেপির বড় পদে আনা হল এক সংখ্যালঘু মুখকে। শনিবার বিজেপির কেন্দ্রীয় পদাধিকারীদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা গেল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের(AMU) প্রাক্তন উপাচার্য তারিক মনসুরকে(Tarik Mansur)।

জাতীয় নাগরিক পঞ্জি এবং সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে উত্তাল হয়েছিল গোটা দেশ। সেই বিক্ষোভের আঁচ পড়েছিল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়েও। সেই সময় পরিস্থিতির নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছিলেন তারিক মনসুর। তিনি RSS-এর সঙ্গেও কাজ করেছেন। পসমন্দা মুসলিমদের কাছে মুঘল যুবরাজ দারা-শুকোর হিন্দু-মুসলিম সহাবস্থান নীতিপাঠ দিয়েছিলেন সঙ্ঘের প্রতিনিধি হিসেবে। ফলে সেই থেকেই গেরুয়া শিবিরের ব্লু-আইড ছিলেন এই সংখ্যালঘু নেতা। এবার তাঁকে সর্বভারতীয় সহ সভাপতি পদে বসিয়ে মুসলিম ভোট টানার চেষ্টায় কোমর বেঁধে নেমে পড়ল বিজেপি। তাছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে সব মুসলিম বুদ্ধিজীবীদের পছন্দ করেন, তাঁদের তালিকায় অগ্রণী এই ব্যক্তি। সম্ভবত সেকারণেই তাঁকে দলের কেন্দ্রীয় পদাধিকারীদের মধ্যে আনা হল।

উল্লেখ্য, তারিক মনসুর উত্তর প্রদেশের আলিগড়েরই বাসিন্দা। সেখানে মুসলিম ভোটার ১৯ শতাংশ। সংখ্যালঘুদের মধ্যে উপেক্ষিত পসমন্দা মুসলিম সমাজের প্রতিনিধি তিনি। আর বিজেপি দীর্ঘদিন ধরে এই পসমন্দাদের মন জয়ের চেষ্টা করছে। ২০২২ উত্তরপ্রদেশ নির্বাচনে কমবেশি সাফল্যও পেয়েছে। লোকসভায় সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে চাইছে গেরুয়া শিবির। উত্তরপ্রদেশের মতো রাজ্যে অন্তত ৩০টি আসনের মধ্যে ১৫ থেকে ২০টিতে এই পসমন্দাদের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের সমর্থন হারজিত নির্ধারণ করতে পারে। ফলে পসমন্দাদের সমর্থন পেতে তারিক মনসুরকেই প্রচারের মুখ করতে চাইছে পদ্ম শিবির।

spot_img

Related articles

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...