Saturday, June 20, 2026

বুদ্ধদেববাবু সুস্থ হোন, কিন্তু স*ন্ত্রাসের কথা নতুন প্রজন্মকে জানিয়ে দিতে হবে: কুণাল

Date:

Share post:

মণিপুরের হিংসা নিয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে তৃণমূল ছাত্র পরিষদের সভায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ রীতিমতো তোপ দাগলেন সিপিএমের সময়ের সন্ত্রাস নিয়ে।তিনি বললেন,মণিপুর নিয়ে অবশ্যই বলব।কিন্তু সিপিএমের জমানার সন্ত্রাসের কথা মনে করিয়ে দিতে হবে। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের জমানায় বাংলায় সন্ত্রাসের রাজত্ব এত তাড়াতাড়ি ভুলে যাবেন! মরিচঝাঁপি, সাঁইবাড়ি, নানুর, নন্দীগ্রাম, সিঙ্গুর, নেতাই, বানতলা, তালিকা দীর্ঘ। জ্যোতি বসু, বুদ্ধদেবের জমানায় বাংলাকে বধ্যভূমিতে পরিণত করেছিল সিপিএম। বুদ্ধদেববাবু সুস্থ হোন, কিন্তু প্রতি পদক্ষেপে সন্ত্রাসের কথা মনে করিয়ে দিতে হবে।’

এদিন কুণাল সাফ বলেন, “প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে শ্রদ্ধা জানাব। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করব। কিন্তু আমরা প্রতি পদক্ষেপে মনে করিয়ে দেব যে সেই জমানায় বাংলায় সন্ত্রাসের রাজত্ব চলেছিল।কয়েক প্রজন্ম ইংরেজি শিখতে পারেনি। অথচ ইংরেজি মাধ্যম স্কুলে সিপিএম নেতাদের ছেলেমেয়েরা পড়েছে। কম্পিউটার ঢুকতে দেব না বলে আন্দোলন করেছিল সিপিএম।যার ফলে বাংলা তথ্যপ্রযুক্তিতে পিছিয়ে গেল। ছেলেদের রক্তমাখা ভাত ছেলেদের খাওয়ানো হয়েছিল। নন্দীগ্রাম, সিঙ্গুর, নেতাই, বানতলা জ্যোতি বসু, বুদ্ধদেবের জমানায় সন্ত্রাস, কৃষিজমি দখল সিপিএম করে গিয়েছে। বুদ্ধদেববাবু সুস্থ হোন, কিন্তু সন্ত্রাসের কথা নতুন প্রজন্মকে জানিয়ে দিতে হবে।

যদিও কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, ‘বুদ্ধদেব ভট্টাচার্যের শিরদাঁড়া সোজা, এটা আমি জানি। অসৎ হলে ভগবান বুদ্ধের সততা নিয়ে আলোচনা করতে হবে।’

 

 

Related articles

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...

ফুটপাত শুধু রাস্তার অংশ নয়, নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার: সুপ্রিম কোর্ট 

ফুটপাত কেবল পিচ-রাস্তার কোনও বাড়তি অংশ নয়, তা পথচারীদের নিরাপদে পথ চলার জন্য একটি মৌলিক নাগরিক অধিকার। এবার...